
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ মার্চ ২০২৩ | প্রিন্ট | ৬৭ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে আরো দুটি ব্যাংক বন্ধ হয়ে গেছে। এর একটি হচ্ছে সিগন্যাচার ব্যাংক এবং অপরটি সিলভারগ্যাট। ফেডারেল প্রশাসনের পক্ষ থেকে ১২ মার্চ রোববার সিগন্যাচার ব্যাংক বন্ধের কথা স্বীকার করে জানানো হয় যে, এই ব্যাংকের সকল গ্রাহকের স্বার্থ সংরক্ষণ করা হবে। অর্থনৈতিক কর্মকান্ডে যাতে বিরূপ প্রভাব না পড়ে সে জন্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে গত বুধবার ক্যালিফোর্নিয়াভিত্তিক সিলভারগ্যাট ব্যাংক বন্ধের ঘোষণা দেয়া হয়।
এই ব্যাংক থেকে ক্রিপটোকারেন্সী কোম্পানীকে বিপুল অর্থের ঋণ প্রদান করে ফেঁসে গেছে। শুক্রবার সিলিকন ভ্যালি ব্যাংকের পতনের ঘোষণার মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের টালমাটাল অর্থনৈতিক অবস্থার প্রকাশ ঘটলেও ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) সহ কর্মকর্তারা সর্বসাধারণকে আশ্বাস দেন যে, একটিমাত্র ব্যাংকের পতনের কোন প্রভাব গোটা অর্থনৈতিক কর্মকান্ডে পড়বে না। তবে রোববার পর্যন্ত এক সপ্তাহে ৩টি ব্যাংক পতনের খবরে জনমনে হতাশা ক্রমে বাড়ছে বলে গণমাধ্যমে আশংকা করা হয়েছে।
উল্লেখ্য, সিলিকন ভ্যালি ব্যাংকের সকল গ্রাহককে গচ্ছিত অর্থ ১৩ মার্চ সোমবার থেকে ফিরিয়ে দেয়ার অঙ্গিকার করেছে ফেডারেল রিজার্ভ, ট্রেজারি ডিপার্টমেন্ট এবং ফেডারেল ডিপজিট ইন্স্যুারেন্স কর্পোরেশন। সিগন্যাচার ব্যাংকের গ্রাহকের সমুদয় অর্থও ফিরিয়ে দেয়ার অঙ্গিকার করা হয়েছে। সাধারণ আমেরিকানরা দাবি জানিয়েছেন, তহবিল শুন্য হয়ে পড়া ব্যাংকসমূহের কর্মকর্তাদের দুর্র্নীতি, অব্যবস্থাপনা এবং বাহুল্য খরচের দায় ট্যাক্স প্রদানকারিরা নিতে পারি না। অর্থ তছরুপের জন্যে যারা দায়ী তাদেরকে বিচারে সোপর্দ করা না হলে এহেন অপকর্ম অব্যাহত থাকবে। এমনি অবস্থায় ফেডারেল রোববার কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, তারা একটি ‘জরুরী ঋণদান কর্মসূচি’ (বেল আউট) চালু করতে যাচ্ছে বিপদগ্রস্থ ব্যাংকগুলোকে রক্ষার জন্যে।



