Advertisement Placeholder

পদ্মা সেতুর কাজের মান নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না : শেখ হাসিনা

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ২২ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পদ্মা সেতুর কাজের মান নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না :  শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতুর কাজের মান নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। এটি অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। পদ্মা সেতুর উদ্বোধনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখা হাসিনা।

এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা আরও বলেন, অনেক ধরনের সুযোগ নিয়েই ক্ষমতায় আসা যায়। কিন্তু আমি কোনো সুযোগ নেইনি। সুযোগ নিয়ে আমি প্রধানমন্ত্রী হইনি। তিনি বলেন, ‘যেনতেন ভাবে প্রধানমন্ত্রী হওয়া আমার লক্ষ্য ছিল না কখনও। আমি নির্বাচন করে ক্ষমতায় এসেছি। এসে মানুষের জন্য উন্নয়ন করেছি।’

করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পর সাংবাদিকদের উপস্থিতিতে এটিই ছিল প্রধানমন্ত্রীর প্রথম সংবাদ সম্মেলন। করোনাকালে সরকার প্রধানের সংবাদ সম্মেলনগুলোতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাংবাদিকরা।

 

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার