
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ | প্রিন্ট | ৭০ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড প্রাপ্ত খাদিজা গোলামের সাথে ফরিদা ইয়াসমীন। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
হান্ড্রেড শেড অব উইমেন ইন্টারন্যাশনালের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১০ মার্চ নিউইয়র্ক সিটির পার্ক এভিনিউতে ‘ট্রিবিউট অব এক্সিলেন্স চ্যারিটি অ্যাওয়ার্ড গালা’ শীর্ষক অনাড়ম্বর এক অনুষ্ঠানে ‘দ্য প্রেসিডেন্টস ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’ বিতরণ করা হয়।
যুক্তরাষ্ট্রকে আরো মানবিকতায় পরিপূর্ণ করার অঙ্গিকারের পাশাপাশি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কম্যুনিটিকে সুসংহত করার জন্যে বাংলাদেশি আমেরিকান খাদিজা গোলামকেও এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। হোয়াইট হাউসের প্রতিনিধিসহ জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারাও ছিলেন অনুষ্ঠানে। নিউইয়র্ক সিটির ব্রুকলীনে ‘চ্যাম্পিয়ন হোমকেয়ার’র প্রেসিডেন্ট ও সিইও খাদিজা গোলাম জাতিসংঘের অধিভূক্ত কেয়ার কুইনের সাথেও দীর্ঘদিন যাবত সেবামূলক কর্মকান্ডে জড়িয়ে আছেন।
উল্লেখ্য, কেয়ার কুইনের প্রতিষ্ঠাতা ও সিইও ফরিদা ইয়াসমীনকেও প্রদান করা হয়েছে এই অ্যাওয়ার্ড। খাদিজা গোলাম এবং ফরিদা ইয়াসমীন ১৩ মার্চ সন্ধ্যায় এ সংবাদদাতাকে পৃথকভাবে অনুভূতি ব্যক্তকালে জানান, মার্কিন প্রেসিডেন্টের এই অ্যাওয়ার্ড পাওয়ায় সামনের দিনগুলোতে আরো উৎসাহিত হবো সেবামূলক কর্মকান্ডে। এ ক্ষেত্রে আমাদের দায়িত্বও বেড়ে গেল। উল্লেখ্য, টানা দুই হাজার ঘন্টার কম্যুনিটি সার্ভিসের ওপর গভীর পর্যবেক্ষণের ভিত্তিতে এই অ্যাওয়ার্ড প্রদান করে থাকে হোয়াইট হাউস।



