Advertisement Placeholder

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত পেয়েছে বিএনপি

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ২২ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত পেয়েছে বিএনপি

২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে বিএনপিকে। বুধবার (২২ জুন) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ঢাকা পোস্টকে বলেন, আজ (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এলজিআরডি মন্ত্রণালয়ের একজন উপসচিব এসে দাওয়াত কার্ড দিয়ে গেছেন। সৌজন্যতার খাতিরে তা আমরা রেখে দিয়েছি।

কতজন এবং কাকে দাওয়াত দেওয়া হয়েছে জানতে চাইলে খোকন বলেন, এটা নিয়ে আমাদের আগ্রহ নেই। তাই কয়জনকে এবং কাকে দাওয়াত দিয়েছে তা আমরা খুলে দেখিনি।

অপর এক প্রশ্নের জবাবে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, সরকারি কর্মকর্তা এসেছেন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের দাওয়াত কার্ড নিয়ে। তার মানে হচ্ছে কোনো দল নয়, সরকারের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে।

আপনারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন কি না জানতে চাইলে খোকন বলেন, না। দেশের এ পরিস্থিতিতে এ ধরনের অনুষ্ঠানে যাওয়ার প্রশ্নই আসে না।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার