Advertisement Placeholder

জাতিসংঘ পানি সম্মেলনের প্লেনারি অধিবেশনে সভাপতিত্ব করলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৪ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতিসংঘ পানি সম্মেলনের প্লেনারি অধিবেশনে সভাপতিত্ব করলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন

জাতিসংঘ পানি সম্মেলনের প্লেনারি অধিবেশনে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি জাতিসংঘ পানি সম্মেলনের প্লেনারি অধিবেশনের তৃতীয় সভায় সভাপতিত্ব করেন। ২২ মার্চ বাংলাদেশ জাতিসংঘ পানি সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার ধারাবাহিকতায় এই সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়া, তিনি ২৩ মার্চ বাংলাদেশ, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন এবং নেদারল্যান্ডসভিত্তিক সংগঠন ডেল্টা রেসের যৌথ উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘Water for Peace: From Source to Sea ’ শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন।‘ From Source to SeaApproach ’ এর ওপর ভিত্তি করে পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য টেকসই পানি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরত্বারোপ করেন।
এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত এবং উদ্বোধনী বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এমপি। প্যানেল আলোচনা পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেপালের পানিমন্ত্রী আব্দুল খান; নেদারল্যান্ডসের আন্তর্জাতিক পানি বিষয়ক বিশেষ দূত হেঙ্কওভিঙ্ক; পর্তুগালের পরিবেশ ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ের সেক্রেটারি-জেনারেল আলেকজান্দ্রা ফেরেইরাডি কার ভালহো, ইউনাইটেড নেশনস ইকোনমিক কমিশন ফর ইউরোপের ট্রান্সবাউন্ডারি কো-অপারেশন সেকশন প্রধান ফ্রান্সেস কাবার্নার্ডিনি ;গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের সিইও প্যাট্রিক ভারকুইজেন; স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউটের অ্যাকশন প্ল্যাটফর্ম ফর সোর্স-টু-সি ম্যানেজমেন্ট-এর সিনিয়র ম্যানেজার এবং কো-অর্ডিনেটর রুথ ম্যাথিউস এবং ডেল্টা রেস ইন্টারন্যাশনালের ডিরেক্টর টু নসেগেরেন।
অনুষ্ঠানে উল্লেখযোগ্যসংখ্যক বিদেশী কূটনীতিক, জাতিসংঘ এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী নেদারল্যান্ডস সরকারের আমন্ত্রণে “ইন্টারন্যাশনাল প্যানেল অন ডেল্টাস অ্যান্ড কোস্টাল এরিয়াস”-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার