Advertisement Placeholder

‘মাফ চাইব না’ বলে সাফ জানালেন রাহুল

বিশ্ব ডেস্ক   |   শনিবার, ২৫ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘মাফ চাইব না’ বলে সাফ জানালেন রাহুল

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নাম নিয়ে কটূক্তি করায় গত ২৩ মার্চ দুই বছরের কারাদণ্ড পান কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। এর একদিন পর ২৪ মার্চ তাকে দেশটির পার্লামেন্ট লোকসভা থেকে বহিষ্কার করা হয়। এ বিষয়টি নিয়ে শনিবার (২৫ মার্চ) মুখ খুলেছেন রাহুল গান্ধী। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর ব্যাপক ক্ষোভ ঝেড়েছেন। রাহুল দাবি করেছেন, মোদি লোকসভায় তার বক্তব্য শুনতে ভয় পাচ্ছেন, আর তাই তিনি যেন সেখানে কথা বলতে না পারে সে ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জোর গলায় তিনি বলেছেন, বিজেপি বা মোদির কাছে ক্ষমা চাইবেন না তিনি। খবর এনডিটিভি।

এ ব্যাপারে রাহুল গান্ধী বলেছেন, ‘আমাকে অযোগ্য করা হয়েছে কারণ প্রধানমন্ত্রী আমার পরবর্তী বক্তব্যের জন্য ভয়ার্ত। আমি তার (মোদির) চোখে ভয় দেখেছি। এ কারণে তারা চায় না আমি পার্লামেন্টে কথা বলি।’

এছাড়া মোদির দল বিজেপি ক্ষমা চাওয়ার যে আহ্বান জানিয়েছে সেটিরও জবাব দিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, ‘আমার নাম সাবাকার নয়, আমি একজন গান্ধী, আমি মাফ চাইব না।’

বিজেপি অভিযোগ করেছে, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপের জন্য বিদেশি শক্তিদের উদ্বুদ্ধ করেছেন রাহুল গান্ধী। বিশেষ করে লন্ডন সফরে গিয়ে ভারতীয় সরকারের বিষেদাগার করেছিলেন তিনি। এ অভিযোগের ভিত্তিতে সংসদ সদস্য পদ হারানো রাহুল গান্ধী বলেছেন, ‘বিজেপি দাবি করে আমি ভারত-বিরোধী শক্তিগুলোকে সহায়তা করছি। আমি স্পিকারকে বলেছিলাম, এসব অভিযোগের বিরুদ্ধে বলাটা আমার অধিকার। কিন্তু তিনি আমাকে কথা বলতে দেননি।’

রাহুল আরও বলেছেন, ‘আমার মাত্র একটি পদক্ষেপ রয়েছে, সেটি হলো সত্যের জন্য লড়াই করা এবং এ দেশের গণ্তন্ত্রকে রক্ষা করা। আমাকে আজীবনের জন্য অযোগ্য করুন, যাবজ্জীবন কারাদণ্ড দিন, আমি এগিয়েই যাব। আমাকে দেখতে কী চিন্তিত মনে হচ্ছে? আমি আসলে উচ্ছ্বসিত।’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার