Advertisement Placeholder

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ‘এশিয়ার ব্র্যাডম্যান’

স্পোর্টস ডেস্ক:   |   বুধবার, ২২ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ‘এশিয়ার ব্র্যাডম্যান’

একমাত্র এশিয়ান ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি ছিল পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার জহির আব্বাসের। সে কারণে ‘এশিয়ান ব্র্যাডম্যান’ উপাধিও পেয়ে গিয়েছিলেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান জহির আব্বাস। বর্তমানে তিনি আছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দিন চারেক আগে করোনায় আক্রান্ত হওয়ার পর ইংল্যান্ডের প্যাডিংটনের সেন্ট ম্যারিস হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

জহিরের পরিবারের সূত্র ধরে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানাচ্ছে এই খবর। জিও নিউজ জানাচ্ছে, ইংল্যান্ডের রাজধানীতে একটি বেসরকারি হাসপাতালে আছেন তিনি। তাকে রাখা হয়েছে হাসপাতালটির নিবিড় পরিচর্যা বিভাগে।

৭৪ বছর বয়সী সাবেক পাকিস্তান অধিনায়ককে হাসপাতালে ভর্তি করা হয়েছে তিন দিন আগে। তখনই তাকে নিতে হয়েছিল অক্সিজেনের সাহায্য। এমন পরিস্থিতিতে পরিবারের পক্ষ থেকে তার জন্য প্রার্থনা করার অনুরোধ করা হয়েছে।
পাকিস্তানের সংবাদ মাধ্যম আরও জানাচ্ছে, পাকিস্তান থেকে দুবাই যাচ্ছিলেন জহির। যাত্রাপথে দুবাইতে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। এরপর লন্ডনে পৌঁছানোর পর তার কিডনি ব্যথা শুরু হয়। এরপর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার