Advertisement Placeholder
নিউইয়র্কে বিএনপির সমাবেশ

কেয়ারটেকার সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেয়ারটেকার সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহকারি আন্তর্জাতিক সম্পাদক ইলিয়াস খান। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

কেয়ারটেকার সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেয়ার সংকল্প ব্যক্ত করা হলো নিউইয়র্ক স্টেট বিএনপির সমাবেশে। বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে ১ এপ্রিল ব্রুকলীনে রাধুনি রেস্টুরেন্টের মিলনায়তনে সর্বস্তরের নেতা-কর্মীর এ সমাবেশে ‘গেস্ট অফ অনর’ হিসেবে বক্তব্যকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ বলেন, মার্কিন প্রশাসনে চলমান দেন-দরবার অব্যাহত রাখতে সকলকে নিজ নিজ এলাকায় সরব থাকতে হবে।

সিনেটর-কংগ্রেসম্যানদের অনুষ্ঠানে যোগদানের মধ্যদিয়ে বিএনপির রাজনীতির পক্ষে তাদের সাপোর্ট সংহত করতে হবে। একইসাথে রাজপথেও সোচ্চার থাকতে হবে রমজানের পর থেকে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। তিনিও সকল মতভেদ ভুলে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সমর্থনে প্রবাসে কাজ করতে হবে। দেশে আত্মীয়-স্বজনকে উদ্বুদ্ধ করতে হবে বিএনপির আন্দোলনে শরিক হবার জন্যে।
হোস্ট সংগঠনের আহবায়ক মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহকারি আন্তর্জাতিক সম্পাদক ইলিয়াস খান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক মহানগর দক্ষিণের আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, স্টেট বিএনপির সদস্য-সচিব সাইদুর রহমান সাঈদ, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, স্টেট বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম চৌধুরী, নাসিম আহমেদ, বদরুল হক আজাদ, আনিসুর রহমান, শাহাদাত হোসেন রাজু, সৌরভ হোসেন, আশরাফ হোসেন, দেওয়ান কাউসার, আরিফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, লং আইল্যান্ড বিএনপির নেতা মিয়া আলিম পাখি, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব বদিউল আলম, মোতাহের হোসেন, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, আলমগীর হোসেন, এবং রইস উদ্দিন।
অনুষ্ঠান পরিচালনা করেন স্টেট বিএনপির যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ। সভাপতির সমাপনী বক্তব্যে মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ব্রুকলীন হচ্ছে বিএনপির ঘাঁটি তথা গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম একটি জায়গা। আজকের সমাবেশে তা আবারো দৃশ্যমান হলো বিগত দিনের আন্দোলনে নেতৃত্ব প্রদানকারি সকলের অংশগ্রহণের মধ্যদিয়ে। এরপর দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে সকলে ইফতার মাহফিলে অংশ নেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার