Advertisement Placeholder

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি কাদের মিয়ার কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি কাদের মিয়ার কৃতজ্ঞতা

আব্দুল কাদের মিয়া। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

পক্ষাঘাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর ১ এপ্রিল আব্দুল কাদের মিয়ার সার্জারি হয়। ২ এপ্রিল সন্ধ্যায় এ সংবাদদাতা নিউইয়র্ক সিটির ব্রুকলীনে কিংস কাউন্টি হাসপাতালের আইসিইউ-তে কাদের মিয়ার অবস্থা দেখতে যান।

অস্ত্রোপচার সফল হওয়ায় কাদের মিয়া নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। ক্রমান্বয়ে সুস্থ হবার পথে। তাই খুবই ক্ষীণকন্ঠে কথা বলেন সে সময়। শুরুতেই জানতে চাইলেন প্রিয়-পরিচিতজনেরা কেমন আছেন। সন্দ্বীপে গরিব রোজাদারদের মাথাপিছু ১৯ কেজি চালসহ ডাল, তেল, নূন, আলু, খেজুর, বুট, ইত্যাদির বক্স বিতরণের দায়িত্বটি যথাযথভাবে পালিত হচ্ছে কিনা-তা নিয়ে উদ্বেগ জানালেন। যদিও তিনি খুবই আশাবাদি যে, যাদেরকে দায়িত্ব দিয়েছেন অতীতের ন্যায় তারা যথাযথভাবেই তা পালন করবেন।

তবে তার দু:খ এজন্যে যে, চলতি সপ্তাহেই সদ্বীপে যাবার কথা ছিল। সেটি আর আপাতত: হচ্ছে না। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের মিয়া অসুস্থ হবার সংবাদ জেনে অনেকেই হাসপাতালে গেছেন, ফোন করে তার খোঁজ-খবর নিয়েছেন। এমনি অবস্থায় ৪ এপ্রিল সকালে তাকে রিলিজ দিয়ে বাসায় পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। ৬ এপ্রিল তিনি ফলোআপ করাতে আবারো হাসপাতালে গিয়েছিলেন। সবকিছু ঠিকমত রিকভারি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। উল্লেখ্য, কাদের মিয়ার অস্ত্রোপচার থেকে চিকিৎসার প্রায় সবকিছুতেই নেতৃত্ব দেন কম্যুনিটির প্রিয়মুখ ডা. মশিউর রহমান মজুমদার।
এদিকে, অসুস্থ হবার পর যারা বিভিন্নভাবে খোঁজ-খবর নিয়েছেন এবং বিভিন্ন মসজিদে দোয়া করিয়েছেন-তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন কাদের মিয়া। উল্লেখ্য, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেনও খোঁজ নিয়েছেন কাদের মিয়ার। যুক্তরাষ্ট্র শাখার প্রেসিডেন্ট ড. খন্দকার মনসুর কাদের মিয়ার জন্যে ম্যারিল্যান্ডের একটি মসজিদে দোয়া করিয়েছেন। নিউইয়র্কেও কয়েকটি মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার