Advertisement Placeholder

বিবিসির প্রতিবেদন : ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে পশ্চিমা কয়েকটি দেশের স্পেশাল ফোর্স!

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ১২ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিবিসির প্রতিবেদন : ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে পশ্চিমা কয়েকটি দেশের স্পেশাল ফোর্স!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে করা যুক্তরাষ্ট্রের কয়েকশ গোপন নথি ফাঁস হয়েছে কয়েকদিন আগে। এসব নথি থেকে এখন জানা যাচ্ছে বিভিন্ন চমকপ্রদ তথ্য। এবার জানা গেল ইউক্রেনে অবস্থান করছেন পশ্চিমা দেশগুলোর স্পেশাল ফোর্সের সেনারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁসকৃত নথিগুলোর মধ্যে একটি হলো ২২ মার্চের। ওই নথিতে উল্লেখ করা আছে ইউক্রেনে— যুক্তরাজ্যের ৫০ জন, লাটভিয়ার ১৭ জন, ফ্রান্সের ১৫ জন, যুক্তরাষ্ট্রের ১৪ জন এবং নেদারল্যান্ডসের স্পেশাল ফোর্সের ১ জন সেনা অবস্থান করছেন।

তবে এই নথিতে উল্লেখ নেই এসব সেনা ইউক্রেনের কোন অঞ্চলে রয়েছেন এবং কী করছেন।

ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর স্পেশাল ফোর্সের সেনাদের সংখ্যা খুবই কম। তবে এ নিয়ে সন্দেহ নেই এ বিষয়টি উত্তেজনা সৃষ্টি করবে। রাশিয়া এ ইস্যুকে সামনে আনার চেষ্টা করবে। দেশটি দাবি করবে, তারা শুধুমাত্র ইউক্রেনের সেনাদের সঙ্গে নয়, ন্যাটোর সেনাদের বিরুদ্ধেও যুদ্ধ করছে।

এদিকে ইউক্রেনে নিজেদের স্পেশাল ফোর্সের ৫০ জন সেনা থাকার বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি যুক্তরাজ্য। তবে দেশটি জানিয়েছে, যেসব গোপন নথি ফাঁস হয়েছে সেগুলো দেখে বোঝা যাচ্ছে, ‘এগুলো মারাত্মক পর্যায়ের ভুল’ তথ্য।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া নথিগুলো আসল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও বলা হচ্ছে, এসব নথির কিছু অংশ কাঁটছাট করা হয়েছে। কিছু কিছু জায়গায় আসল তথ্য মুছে দিয়ে নকল তথ্য জুড়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার