Advertisement Placeholder

২০২৪ সালে ডেমক্র্যাটিক পার্টির সম্মেলন শিকাগোতে, রিপাবলিকানদের মিলওয়াকিতে

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   বুধবার, ১২ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২০২৪ সালে ডেমক্র্যাটিক পার্টির সম্মেলন শিকাগোতে, রিপাবলিকানদের মিলওয়াকিতে

সামনের বছর ডেমক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ইলিনয় স্টেটের শিকাগো সিটিতে। প্রেসিডেন্ট জো বাইডেনের আগ্রহে এই সিটিকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে বলে ১১ এপ্রিল পার্টির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। হোস্ট সিটি হিসেবে দলীয় সভায় আরেকটি নাম এসেছিল। সেটি হচ্ছে আটলান্টা। কিন্তু কৌশলগত কারণে বাইডেন মধ্য-পশ্চিমাঞ্চলীয় এলাকার শিকাগোকে বেছে নিয়েছেন। উল্লেখ্য, চার বছর পর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেখানেই দলীয় প্রার্থী চ’ড়ান্ত করা হয়ে থাকে।

ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ের নির্বাচনের পর জাতীয় সম্মেলনে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। গত চারটি জাতীয় সম্মেলনের একটিও হয়নি শিকাগোতে। এছাড়া, ওবামার পর আর কোন প্রার্থী প্রেসিডেন্ট পদে লড়েননি শিকাগো থেকে। এছাড়া, মধ্য-পশ্চিমাঞ্চলীয় স্টেট সমূহের অর্থনৈতিক ও সাংস্কৃতিক রাজধানী হিসেবেও বিবেচনা করা হয় বিশ্বখ্যাত স্থপতি এফ রহমানের স্মৃতি বিজড়িত শিকাগোকে।

প্রেসিডেন্ট প্রার্থীর বিজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারি মিশিগান এবং উইসকনসিন স্টেটের মধ্যিখানে অবস্থিত হওয়ায় শিকাগোতে শুরু হওয়া বিজয়ের ঢেউ আশপাশের সকল স্টেটে বিস্তৃত হবে বলে মনে করছেন জো বাইডেন। চারদিনব্যাপী এই সম্মেলন শুরু হবে ১৯ আগস্ট। অপরদিকে, রিপাবলিকান পার্টির ৪দিনব্যাপী জাতীয় সম্মেলন হবে উইসকনসিন স্টেটের মিলওয়াকি সিটিতে ১৫ জুলাই।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার