Advertisement Placeholder

এস্টোরিয়ায় কংগ্রেসওমান করটেজ : মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে গৌরববোধ করি

নিজস্ব প্রতিনিধি   |   শনিবার, ১৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এস্টোরিয়ায় কংগ্রেসওমান করটেজ :  মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে গৌরববোধ করি

বাংলাদেশিদের ইফতার মাহফিলে অংশ নিয়ে কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ বললেন, ইসলাম হচ্ছে শান্তিপ্রিয় ধর্ম। আমার নির্বাচনী এলাকার অনেক মানুষ মুসলমান এবং ওয়াশিংটনে তাদের প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে গৌরবান্বিত বোধ করি। কংগ্রেসে অন্যতম প্রভাবশালী এই সদস্য আরো বলেন, ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির হিসেবে নিউইয়র্ক সিটির এস্টোরিয়া, ব্রঙ্কস বিশেষ একটি স্থান দখল করে রেখেছে। পবিত্র রমজানের এই মাহফিলে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও সালাম।

নিউইয়র্ক সিটির সামাজিক সংগঠন ‘এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র এই ইফতার মাহফিল ১১ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। মূলধারার রাজনীতিক, জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, কমিউনিটির নেতৃবৃন্দসহ কয়েক শ মানুষ যোগ দেন এ মাহফিলে। হোস্ট সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীনের পরিচালনায় এবং সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন স্টেট সিনেটর ক্রিস্টিনা গঞ্জালেজ, কাউন্সিলওমেন জুলি ওন, স্টেট অ্যাসেম্বলি মেম্বার জোহরান কে মামদানি, বাংলাদেশ কনসুলেট জেনারেলের ফার্স্ট সেক্রেটারি ইসরাত জাহান, ও নিউয়র্ক সিটি পুলিশের ১১৪ প্রেসিংকটের ডেপুটি ইন্সপেক্টর কেনাত গরমেন্ট।

এছাড়া আরো ছিলেন আল আমিন মসজিদের সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খালেদুর রব, ব্লুক্রস ব্লুশিল্ড এর কমিউনিটি আউটরিচ ম্যানেজার ওয়েনডি ডমিংগেস ও কমিউনিটি রিলেশন ইয়াছমিন হারনানডেস, জালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সভাপতি বদরুল হোসেন খান, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি তজমুল হুসেন, সাবেক সভাপতি সোহান আহমেদ টুটুল, মদিনা মসজিদের সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, জালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সেক্রেটারি মিসবা মজিদ, কমিউনিটি এক্টিভিস্ট আবু তালেব চৌধুরী চান্দু, মিজানুর রহমান মিজান, ইঞ্জিনিয়ার সায়েম আহমেদ, কুলাউড়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট কিনু চৌধুরী, হেলথ বেনিফিট রেফেজেনেটিব মোঃ শাহেদ রাশেদ, টাপ টাপ সেন্ট মোহসিন খান ও রিমি রশিদ, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসাদুল হক সানু, সিলেট সদর সমিতির উপদেষ্টা মনসুর চৌধুরী ও শানুর কুরাইসি, গোলাপগঞ্জ সোসাইটির কোষাধ্যক্ষ মিসবাহ আহমেদ, ওসমানী নগর সমিতি সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী মিসলু, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সদস্য রিপন আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট মুরাদ আহমেদ, শেখ সিপার আহমেদ, কাজী আজম, বেনু আহমেদ, কাওসার আহমেদ, ফজলু মিয়া, কামাল আহমেদ, শেখ নজরুল ইসলাম (ফকরু), জাহিদুল চৌধুরী, আলবি আহমেদ, শিপলু আহমেদ, নাজিম খান, জসিম আহমেদ সাদেক, আব্দুল হান্নান, শাহাবুদ্দিন, শাফায়েত খান, মিসবাহ আহমেদ, আমিন হোসেন, আমির আলী, মকদ্দছ আলী, আব্দুর রাকিব, হেলাল আহমেদ, আমির আলী, শাহিন আহমেদ, মাওলানা নেছার আহমেদ ও হাফিজ ইসরাক আহমেদ, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সহ সভাপতি কায়েছ আহেমদ, সহ-সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম শিমুল, অর্থ সম্পাদক এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রুবেল আহমেদ, সদস্য মির জাকির, ফয়সাল আহমেদ, শামসুল ইসলাম, শাহিন হাসনাত, আনোয়ার হোসেন, হারুনুর রশিদ, আবু সুলেমান, নূরল হক, মির্জা মোহাম্মদ, নাবিলা ও তানজুম লাগনু, সংগঠনের উপদেষ্টা দেওয়ান সাহেদ চৌধুরী, চৌধুরী সালেহ ও আব্দুর রহমান।

অনুষ্ঠানে কমিউনিটির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে সিটি কাউন্সিলের পক্ষ থেকে প্রক্লেমেশন প্রদান করেন কাউন্সিলওম্যান (ডিস্ট্রিক্ট ২৬) জুলি ওউন। ইফতার মাহফিলে আল আমিন মসজিদের ইমাম মাওলানা নেছার আহমেদ রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন। মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার