
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | ৭৩ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র জাসাসের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলের সাবেক চীফ হুইপ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জয়নাল আবেদীন ফারুক ক্ষুব্ধচিত্তে বলেন, বাংলাদেশে কোন গনতন্ত্র নেই। আমাদের ৮২ হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে । পুলিশই ক্ষমতাসীনদের ভরসা । জয়নাল আবেদীন ফারুক আরো বলেন, আমাকে পেটানোর জন্য পুলিশের প্রমোশন হয়েছে । আমার কোমরের হাড ভেংগে দিয়েছে ।
চিকিৎসার জন্যে নিউইয়র্কে আসা বিএনপির এই নেতা আরো অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলে উন্নয়ন হয়েছে শুধু আওয়ামী লীগের নেতা-কর্মীদের। যে নেতা এক সময় ভাত পায়নি, আজ তারা আমেরিকা, কানাডা, দুবাইতে বাডী কিনে বিলাসী জীবন-যাপন করছে। এভাবেই রাষ্ট্রীয় সম্পদের হরিলুট করে দলীয় কর্মীদের উন্নয়ন ঘটানো হয়েছে । নোয়াখালীর একটি আসন থেকে টানা পাঁচবারের সাবেক এমপি জয়নাল আবেদীন ফারুক আরো বলেন, আমরা তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবো না । ইনশাআল্লাহ, আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। ভারপাপ্ত সভাপতি তারেক জিয়াও বীরের বেশে দেশে যাবেন।
১৪ এপ্রিল শুক্রবার নিউইয়র্ক সিটির উডসাইডে গুলশান টেরেসে একইসাথে স্বাধীনতা দিবস উপলক্ষেও আলোচনা করা হয়। সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাসাসের আহবায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য-সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি। ইফতার ও স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহবায়ক শেখ হায়দার আলী, সদস্য-সচিব আনোয়ার হোসেন ছাড়াও মঞ্চে উপবেশন এবং বক্তব্য দেন জাসাসের কেন্দ্রীয় আহবায়ক হেলাল খান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান এবং মিল্টন ভ’ইয়া, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক ইলিয়াস খান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভ’ইয়া, বিএনপি নেতা গিয়াসউদ্দিন, সৈয়দা মাহমুদা শিরিন, পারভেজ সাজ্জাদ, আহবাব হোসেন খোকন, যুবদলের নেতা এম এ বাতিন প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, মোশারফ হোসেন সবুজ, কাজী আজম, ফিরোজ আলম, মিজানুর রহমান, যুবদলের নেতা আমানত হোসেন আমান প্রমুখ।



