Advertisement Placeholder

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে: ওবায়দুল কাদের

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ১৭ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের চলার পথে আরও ষড়যন্ত্র আছে, এই ষড়যন্ত্র চলছে। বাঙালির ইতিহাসে বার বার ষড়যন্ত্র হয়েছে। আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে। রাজনীতির অপশক্তি বিএনপির নেতৃত্বে তারা এই ষড়যন্ত্র শুরু করেছে। তারা জানে, আসন্ন নির্বাচনে জিততে পারবে না। শেখ হাসিনার সঙ্গে জিততে পারবে না। সেজন্য ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে এ অভিযোগ করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, আজ মুজিবনগর দিবসে একদিকে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার করতে হবে। একইসঙ্গে উন্নয়ন সমৃদ্ধির পথে অন্তরায় সৃষ্টিকারী রাজনৈতিক অপশক্তি বিএনপি, জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত ও পরাজিত করতে হবে। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাব– এটিই আজকের দিনের অঙ্গীকার।
এদিকে, আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার