
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | ৬২ বার পঠিত | পড়ুন মিনিটে

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোস্যাল মিডিয়া ‘ট্রাম্প ট্রুথ’ থেকে তেমন বেশি আয় করতে পারেনি। তবে একটি ধারণা দিয়েছেন যে, আয়ের পরিমাণ ৫ থেকে ২৫ মিলিয়ন ডলার হতে পারে।
শুক্রবার ট্রাম্প মিডিয়া এ্যান্ড টেকনোলজি গ্রুপের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের আয়ের একটি হিসাব প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে, এনএফটি থেকে আয় হয়েছে মাত্র এক মিলিয়ন ডলার।
উল্লেখ্য, সোস্যাল মিডিয়া কোম্পানী সমূহের ৯০% এর মালিক হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘোষিত ঐ হিসাবে আরো উল্লেখ করা হয়েছে যে, গত ডিসেম্বরে রিলিজ করা তার ধারাবাহিক ডিজিটাল ট্রেডিং কার্ড থেকেই আয় হয়েছে লাখ ডলার থেকে এক মিলিয়ন ডলারের মত। ট্রাম্পের বিভিন্ন অঙ্গভঙ্গির কার্টুন (মহাকাশচারী, কাউবয় এবং সুপার হিরো) ফটোশপে তৈরির পর তা সোস্যাল মিডিয়ায় রিলিজ করা হয়। উল্লেখ্য, হোয়াইট হাউজ ত্যাগের পর এটাই হচ্ছে ট্রাম্পের একটি ব্যবসার আয়ের হিসাব-যা সাবমিট করা হয়েছে ফেডারেল ইলেকশন কমিশনে। একইসাথে গতানুগতিক ব্যবসার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসা শুরুর তথ্যও প্রকাশ করা হয়েছে।
রিয়েল এস্টেট মোগল এবং রিয়েলিটি টিভি স্টার ট্রাম্প তার ‘ট্র্রথ সোস্যাল’ প্ল্যাটফরম চালু করেন ২০২২ সালে। ২০২১ সালের ৬ জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গা উষ্কে দেয়ার অভিযোগে টুইটার,ফেসবুক এবং ইউটিউবে ট্রাম্পকে নিষিদ্ধ করার বছরখানেক পর ট্রুথ সোস্যাল প্ল্যাটফরম তৈরী করেছেন। উল্লেখ্য, ইতিমধ্যেই টুইটার, ফেসবুক, ইউটিউব ট্রাম্পের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে অর্থাৎ সে সবে ফিরে আসার অনুমতি দিয়েছে। তবুও ট্রাম্প তার ‘ট্রুথ সোস্যাল’ কেই নির্ভরযোগ্য প্ল্যাটফরম হিসেবে ভাবছেন। এবং সেখান থেকেই সমর্থক, বিশেষ করে সামনের বছরের প্রেসিডেন্ট নির্বাচণে প্রার্থীতার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। প্রসঙ্গত: উল্লেখ্য যে, ২০২১ সাল থেকে এ যাবত বিভিন্ন বক্তৃতায় ট্রাম্পের আয় হয়েছে ৫ মিলিয়ন ডলারের অধিক-এমন তথ্যও সন্নিবেশিত হয়েছে উপরোক্ত নথিতে।



