Advertisement Placeholder

সকলের দৃষ্টি কেড়েছে লং আইল্যান্ডে ‘ড্রাইভ থ্রু ইফতার’ কর্মসূচি

বিশেষ সংবাদদাতা   |   সোমবার, ১৭ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৩৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সকলের দৃষ্টি কেড়েছে লং আইল্যান্ডে ‘ড্রাইভ থ্রু ইফতার’ কর্মসূচি

গাড়ি থামিয়ে ইফতারের বক্স প্রদান করছেন গোলাম ফারুক শাহীনের সাথে পুলিশ কমিশনার রডনি কে হ্যারিসন। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

নিউইয়র্ক সিটির অদূরে লং আইল্যান্ডের সাফোক কাউন্টিতে ব্যতিক্রমী ‘ড্রাইভ থ্রু ইফতার’ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো ১৫ এপ্রিল শনিবার। ‘এমডিকিউ বাংলাদেশি কমিউনিটি’ লং আইল্যান্ডের বে শোর এমডিকিউ মসজিদ প্রাঙ্গনে গোলাম ফারক শাহীনের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাফোক কাউন্টির পুলিশ কমিশনার রডনি কে হ্যারিসন।

এতে আমেরিকার মূলধারার জনপ্রতিনিধি, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ভারত-পাকিস্তানসহ বাংলাদেশি বিশিষ্টজনদের উপস্থিতি অনুষ্ঠানকে বিশেষ এক মর্যাদায় অধিষ্ঠিত করে। অতিথির মধ্যে আরো ছিলেন কাউন্টি এক্সিকিউটিভ স্টিভ ব্যালোন, ডেপুটি এক্সিকিউটিভ ওলগ্যা এল শ্যামি, ব্যাবিলন টাউন সুপারভাইজার এবং ডেমক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট রিচ শেফার, হোমল্যান্ড সিকিউরি ডিপার্টমেন্টের ক্রিমিনাল ইন্টেলিজেন্স ব্যুরোর কমান্ডিং অফিসার মাইকেল কেলী, মসজিদ দারুল কোরআনের বোর্ড অব ট্রাস্টি ড. হাফিজুর রহমান এবং প্রেসিডেন্ট ডা, নেসার শহিদ, ব্রেন্টউড স্কুল ডিস্ট্রিক্টের ট্রাস্টি ডেভ ক্যালোন, মসজিদের ইমাম মো, আজমল, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট হাসান আহমেদ, হুমা ইদ্রিস এবং ড. আব্দুল্লাহ।

এ সময় আরো ছিলেন সাইফুল আলম খাঁন, আবুল মজেবা উদ্দীন হেলাল, এটিএম আমিন, রুমন প্রধান , নওশের এম আবদুল্লাহ, সমির সাহ, এ এফ এম রহমান সোয়েব, দেলোয়ার হোসেন মজুমদার, ইকবাল চৌধুরী, ফারুক হোসেইন, মোহাম্মদ ফারুক, আবু তৌয়ব, তারেকুর রহমান, ফজলুল হক জীবন , বেলায়েত হো সইন, সাইমন খান, দেওয়ান শাহাজান, আলতাব হোসনে , কামরুল হাছান পিন্টু, বাবু শেখ , খলিলুর রহমান , রফিক খাঁন, লিয়াকত খাঁন, এস এম রবিউল ইসলাম রবি, জালাল উদ্দীন , মিয়া আলিম পাখী, রিয়াজ মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন এমডিকিউ মসজিদের ইমাম মোহাম্মদ আজমল। মহাসড়ক দিয়ে চলমান গাড়ি থামিয়ে ইফারি বক্স বিতরণের এই কর্মসূচি ঘিরে লং আইল্যান্ডে আমেরিকান ও বাংলাদেশি কমিউনিটির মধ্যেকার সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত তৈরী হয়। আয়োজকরা জানান, প্রায় ৯ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়। উল্লেখ্য, লং আইল্যান্ডে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের বসতি ব্যাপকভাবে বেড়েছে। এর অধিকাংশই মুসলমান। সকল মুসলমানের মধ্যেকার সম্প্রীতির ঘটনাবলি ভিন্ন ধর্মের নিকট প্রতিবেশীদের কাছে দৃশ্যমান করার মাধ্যমে গোটা কম্যুনিটিতে নিজেদেরকে বিশেষ একটি অবস্থানে উন্নীত করার ক্ষেত্রে এ ধরনের কর্মসূচির গুরুত্ব অপরিসীম বলে মনে করছেন সকলে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার