
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | ৭১ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রায় ৪৪% আমেরিকানের ধারণা যে, বাইবেল ছাড়া যুক্তরাষ্ট্র আরো বাজে অবস্থায় নিপতিত হতো। আমেরিকান বাইবেল সোসাইটি তার চলতি বছরের ‘স্টেট অব দ্য বাইবেল সমীক্ষা’য় এপ্রিল পর্যন্ত সময়ে জানতে পেরেছে, ৪১% আমেরিকান বলেছে জাতি-সমাজ থেকে বিচ্ছিন্ন ধর্মগ্রন্থগুলোও প্রায় একই রকম হবে। অপরদিকে ১৪% বলেছেন যে, বাইবেল মুক্ত আমেরিকার অবস্থা অনেক ভালো হবে। সমীক্ষায় আরো উদঘাটিত হয়েছে যে, আমেরিকানদের ৩৯% এখন তা পাঠ করেন। দু’বছর আগে একইসময়ের সমীক্ষায় এ হার ছিল ৫০%। অর্থাৎ করোনা মহামারিতে নিপতিত হওয়ায় অনেকের ধর্মবিশ্বাসে দুর্বলতা ভর করেছে।
বর্তমানে প্রাপ্ত বয়স্ক আমেরিকানদের ২৪% চার্চে গমনের পাশাপাশি সপ্তাহে অন্তত একবার বাইবেল পাঠ করেন। কেন তারা বাইবেল পড়েন-জানতে চাইলে ৪৭% সঠিক ব্যাখ্যা দিয়েছেন, ‘কারণ এটি আমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়।’ উল্লেখ্য, ন্যাশনাল ওপিনিয়ন রিসার্চ কর্পোরেশন দ্বারা প্রতি বছরের জানুয়ারিতে ফিলাডেলফিয়াভিত্তিক খ্রিস্টানদের ওপর পরিচালিত জরিপের অংশ এটি। এতে আরো উদঘাটিত হয়েছে যে, নারীর ৪১% বাইবেল পাঠ করেন নিয়মিতভাবে। পুরুষের মধ্যে এ হার হচ্ছে ৩৬%। অপরদিকে, কৃষ্ণাঙ্গ আমেরিকানের ৫৭% বাইবেল পাঠ করেন। বয়স্কদের ৪৮% ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। এশিয়ান আমেরিকানের ২৭%, শ্বেতাঙ্গ আমেরিকানের ৩৫% বাইবেল পাঠে আনন্দ পান না। সবচেয়ে বেশী বাইবেল পাঠ করেন ইভাঞ্জেলিক্যাল সম্প্রদায়ের লোকজন। ক্যাথণিকদের মধ্যে এ হার ৩৭%।
জরিপে অংশগ্রহণকারি প্রায় এক কোটি খ্রিস্টান বলেছেন যে, তারা বাইবেলের বার্তার প্রতি পূর্ণ আস্থা রাখেন। এমনকি যারা কখনো বাইবেল পাঠ করেননি, তারাও এমন ধারণা পোষণ করেছেন। এই জরিপে অংশগ্রহণকারিরা উল্লেখ করেছেন যে, অন্যান্য ধর্মাবলম্বীর তুলনায় বাইবেলের নিয়মিত পাঠকেরা নিজের জীবন এবং রাষ্ট্র সম্পর্কে উচ্চাশা পোষণ করেছেন। ১৭ এপ্রিল এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে।



