Advertisement Placeholder

সিইসি কাজী আউয়ালের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১৯ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিইসি কাজী আউয়ালের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির দপ্তরে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর টুইটারে ইইউ রাষ্ট্রদূত লিখেন, তিনি আসন্ন সংসদ নির্বাচন এবং ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন সম্পর্কে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে আলোচনা করেছেন।

তবে বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ইউরোপীয় ইউনিয়ন ইন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে সিইসির সঙ্গে রাষ্ট্রদূতের একটি ছবি পোস্ট করা হয়েছে।
এর আগে গত ১৭ এপ্রিল, চার্লস হোয়াইটলি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেছিলেন এবং বাংলাদেশে প্রস্তাবিত একটি ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের বিষয়ে আলোচনা করেছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার