Advertisement Placeholder

গুরুতর অভিযোগ কংগ্রেসে, বাইডেন পরিবার মানবপাচারে জড়িত?

বিশেষ সংবাদদাতা   |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুরুতর অভিযোগ কংগ্রেসে, বাইডেন পরিবার মানবপাচারে জড়িত?

যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেনের মত দেশগুলোতে পতিতাবৃত্তির জন্যে মানবপাচার চক্রের সাথে প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবারও জড়িত এবং আদম পাচারের ফায়দা তারাও পাচ্ছেন। এমন গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকান পার্টির দুই কংগ্রেসওমান মার্জোরি টেলর গ্রিন (জর্জিয়া) এবং দক্ষিণ ক্যারলিনার ন্যান্সি মেস। উল্লেখ্য, এরা উভয়েই প্রতিনিধি পরিষদে ওভারসাইট এ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি কমিটির ( the House Oversight and Accountability Committee ) সদস্য।

১৯ এপ্রিল তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অভিযোগের সমর্থনে যুক্তি দেখিয়েছেন যে, তারা ট্রেজারি ডিপার্টমেন্টে ব্যাংকের নথি দেখেছেন। সেখানে বাইডেন পরিবারের বিদেশী ব্যবসার চুক্তিপত্র সম্পর্কিত ওয়েব লিঙ্কে ‘জ্যো-ড্রপিং’ রয়েছে, এবং সেটিই এহেন মানবপাচার ও পতিতাবৃত্তির প্রমাণ বহন করছে।
ওভারসাইট এ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি কমিটি তদন্ত করছে যে, প্রেসিডেন্ট বাইডেন তার পরিবারের বিদেশী ব্যবসায়িক চুক্তির পার্টনার ছিলেন অথবা বিষয়টি জানতেন কিনা। রিপাবলিকান নেতৃত্বাধীন এই প্যানেল ট্রেজারি ডিপার্টমেন্টের সন্দেহজনক কার্যকলাপের হদিস পেয়েছে-যা তৈরী করেছে ব্যাংকগুলো-এমন তথ্যের সত্যতা যাচাই করছে।

টুইটার একাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে কংগ্রেসওম্যান গ্রিন বলেছেন যে, তদারকি কমিটি (ওভারসাইট কমিটি) বাইডেন পরিবারের ব্যবসায়িক লেনদেনের সাথে সম্পর্কিত দুই হাজার পৃষ্ঠারও বেশী আর্থিক রেকর্ড পর্যালোচনা করেছে। কংগ্রেসওম্যান গ্রিন দাবি করেন, আমি এইমাত্র মানবপাচারের প্রমাণ দেখেছি। এতে পতিতারাও ছিলেন। শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে নয়, রাশিয়া এবং ইউক্রেনের মত বিদেশী দেশগুলো থেকেও পাচার হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার