Advertisement Placeholder

পুনরায় প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দিলেন বাইডেন

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুনরায় প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দিলেন বাইডেন

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন (জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র) পুনরায় নির্বাচনে অবতীর্ণ হবার ঘোষণা দিলেন ২৪ এপ্রিল মঙ্গলবার। তবে তা সরাসরি জনসমক্ষে না দিয়ে ভিডিওতে প্রদান করায় ডেমক্র্যাটিক পার্টির নীতি-নির্দ্ধারকদের অনেকে সন্দিহান রয়েছেন যে, শেষ পর্যন্ত বাইডেন মাঠে নামবেন কিনা। কারণ ৮০ বছর বয়েসী বাইডেনের পুনরায় প্রার্থী হওয়াকে পছন্দ করছেন না খোদ তারই ডেমক্র্যাটিক পার্টির ৫০% ভোটার। ২০২০ সালের নির্বাচনে ক্ষমতাসীন ডনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হয়েছেন জো বাইডেন।

মঙ্গলবার ছিল বাইডেনের প্রেসিডেন্ট পদে (প্রথম টার্মে) নির্বাচনী প্রচারণা শুরুর চতুর্থ বর্ষপূতির দিন এবং সেদিনই ভিডিওতে পুনরায় প্রার্থীতার ঘোষণা দিলেন। বয়সের ভারে ন্যুব্জ বাইডেনের উচিত পুনরায় প্রার্থী না হওয়া-এমন কথা ডেমক্র্যাটদের সাথে রিপাবলিকানদেরও অধিকাংশই বলাবলি করছেন।

উল্লেখ্য, ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ইতিমধ্যেই মাঠে নেমেছেন ভ্যাকসিন-বিরোধী আন্দোলনের নেতা রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং লেখক-রাজনীতিবিদ ম্যারিয়ানা উইলিয়ামস। এ দু’জনের জনপ্রিয়তা একেবারেই তলানিতে হওয়ায় খুব সহসা বাইডেনের পক্ষ থেকে তাদের বিরত হবার অনুরোধ যাবে বলে কেউই মনে করছেন না। এজন্যেই কোনো তাড়াহুড়ো না করে সময় নিয়ে মাঠে নামার নিশ্চিত ঘোষণা দিলেন। ইতিমধ্যেই বাইডেন রিপাবলিকান পার্টির সিনেটর-কংগ্রেসম্যানদের সাথে নানা ইস্যুতে সমঝোতার মনোভাব দেখিয়েছেন। ডনাল্ড ট্রাম্প যদি রিপাবলিকান পার্টির প্রার্থী হতে পারেন, তবে অনেক রিপাবলিকানই ভেতরে ভেতরে ট্রাম্পের বিরোধিতা করবেন এবং সে সুযোগটিই বাইডেন নেবেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন। কারণ, রিপাবলিকানদের অনেকেরই আশংকা, ট্রাম্প পুনরায় জয়ী হলে আগের চেয়ে দ্বিগুণ বেপরোয়া হবেন নানা পদক্ষেপ গ্রহণে-যা যুক্তরাষ্ট্রের জন্যে কখনোই মঙ্গলের হবে না।

এদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী, ডেমক্র্যাটিক পার্টিকে সবচেয়ে বেশী চাঁদা প্রদানকারিদের সাথে বাইডেনের একটি বৈঠক হবার কথা ২৮ এপ্রিল শুক্রবার। পুনরায় বিজয়ের চ্যালেঞ্জ অতিক্রমে কমপক্ষে এক বিলিয়ন ডলারের তহবিল গড়তে চায় ডেমক্র্যাটরা। কারণ, সামনের বছরের নির্বাচনে কঠিন পরিস্থিতি সামাল দিতে হবে রিপাবলিকান প্রার্থীকে ধরাশায়ী করতে। চলতি মেয়াদে অঙ্গিকারের অনেক কিছুই পুরণে সক্ষম হননি বাইডেন-এ প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। অপরদিকে, ইউক্রেনে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে যে ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত ছিল-তা এখনও দৃশ্যমান হয়নি বলে মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাইডেনের রানিংমেট পুনরায় কমলা হ্যারিসই হবেন বলেও আভাস দেয়া হয়েছে।

 

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার