Advertisement Placeholder

যুক্তরাষ্ট্রের নামকরা টক শো উপস্থাপক জেরি স্প্রিংগারের মৃত্যু

বিশ্ব ডেস্ক   |   শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের নামকরা টক শো উপস্থাপক জেরি স্প্রিংগারের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নামকরা টেলিভিশন টক শো উপস্থাপক জেরি স্প্রিংগার শিকাগো শহরে নিজ বাড়িতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। ব্রিটিশ বংশোদ্ভূত এই আমেরিকান টক শো উপস্থাপক ‘দ্য জেরি স্প্রিংগার শো’-এর জন্য সর্বাধিক পরিচিত ছিলেন।

অনুষ্ঠানটি তিনি পরিচালনা করেছিলেন ২৭ বছর ধরে। বিতর্কিত বিষয়বস্তু এবং অতিথিদের আপত্তিকর আচরণ ছিল এই শো এর বৈশিষ্ট্য।

কিছুদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার ‘শান্তিপূর্ণভাবে’ তার মৃত্যু হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে স্প্রিংগারের পরিবার। মৃত্যুর কারণ সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।

স্প্রিংগারের মৃত্যুতে তার আজীবনের বন্ধু ও পরিবারের মুখপাত্র জেন গ্যালভিন এক বিবৃতিতে বলেছেন, “রাজনীতি, সম্প্রচার কিংবা রাস্তায় মানুষের সঙ্গে কৌতুকের চেষ্টা- যা কিছুই হোক না কেন প্রতিটি ক্ষেত্রেই জেরি স্প্রিংগারের সফলতার মূলে ছিল মানুষের সঙ্গে তার সম্পৃক্ত হওয়ার ক্ষমতা।”

স্প্রিংগারের জন্ম হয়েছিল লন্ডনে ১৯৪৪ সালে ১৩ ফেব্রুয়ারিতে। ৪ বছর বয়সে তিনি নিউ ইয়র্কে পাড়ি জমান।

উপস্থাপনার পাশাপাশি জেরি স্প্রিংগার রাজনৈতিক প্রতিবেদক ও ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছিলেন। তার আগে ওহাইও রাজ্যের সিনসিনাটি শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার