Advertisement Placeholder

মার্কিন মূলধারার কবিতা উৎসবে ‘শব্দগুচ্ছ’-র ২৫ বছর

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মার্কিন মূলধারার কবিতা উৎসবে ‘শব্দগুচ্ছ’-র ২৫ বছর

হাসানআল আব্দুল্লাহ

মার্কিন মূলধারার কবিতা উৎসব “ম্যাস পোয়েট্রি ফেস্টিভল’-এ কবিতা পত্রিকা ‘শব্দগুচ্ছ’-র ২৫ বছরপূর্তি উপলক্ষে বিশেষঅনুষ্ঠান। মে মাসের প্রথম সপ্তাহে (৫ মে-৭মে) বস্টনের অদূরে সেলেম শহরে অনুষ্ঠিতব্য ম্যাস পেয়েট্রি ফেস্টিভালের দ্বিতীয় দিন শনিবার সকাল দশটা থেকে ১১টা পর্যন্ত বিশেষ আন্তর্জাতিক কবিতা পাঠের আসর “‘শব্দগুচ্ছ’-র ২৫ বছর: বহুভাষিক কবিতাপাঠ” আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ‘শব্দগুচ্ছ’ সম্পাদক, কবি হাসানআল আব্দুল্লাহ ।

কবিতা পড়বেন ইসরাইলি কবি আমির অর (ভার্চুয়াল), মার্কিন কবি ক্রিস্টিন ডোল ও জোন ডিগবি, তুরস্কের কবি সুলতান ক্যাটো, ও বাঙালি-আমেরিকান কবি নাজনীন সীমন। উল্লেখ্য ‘শব্দগুচ্ছ’ গত ২৫ বছর ধরে প্রায় ৬০ দেশের পাঁ শতাধিক কবির কবিতা প্রকাশ করেছে। অচিরেই প্রকাশ পাবে পত্রিকাটির ২৫ বর্ষপূর্তি সংখ্যা ও এই পত্রিকায় এ যাবত প্রকাশিত কবিতা থেকে বাছাই করে “ওয়ার্ল্ড পোয়েট্রি অ্যান্থোলজি।”

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার