Advertisement Placeholder

নিউইয়র্ক পুলিশে ক্যাপ্টেন হলেন আরেক বাংলাদেশি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   মঙ্গলবার, ০২ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্ক পুলিশে ক্যাপ্টেন হলেন আরেক বাংলাদেশি

বিশ্বের সেরা পুলিশ বাহিনী হিসেবে পরিচিত নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) ক্যাপ্টেন পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি আমেরিকান একেএম প্রিন্স আলম। ২৮ এপ্রিল শুক্রবার সকালে কুইন্সের পুলিশ একাডেমিতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে পদোন্নতির সনদ তুলে দেন পুলিশ কমিশনার কিচেন্ট সিওয়েল। এ নিয়ে ৫ বাংলাদেশী আমেরিকান ক্যাপ্টেন পদে অধিষ্ঠিত হলেন। উল্লেখ্য, নিউইয়র্ক পুলিশ বাহিনীতে এক হাজারের অধিক বাংলাদেশী চৌকষ অফিসার রয়েছেন-যারা ইতিমধ্যেই কর্মনিষ্ঠার স্বীকৃতি লাভ করেছেন।

আরো উল্লেখ্য, একেএম প্রিন্স আলম এনওয়াইপডিেিত কর্মরত অফিসারদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’র (বাপা) সাধারণ সম্পাদক। পটোয়াখালি জেলার কলাপাড়ার সন্তান প্রিন্স আলম প্রায় ১৭ বছরের চাকরি জীবনে পুলিশ অফিসার থেকে সার্জেন্ট, এরপর লেফটেন্যান্ট এবং ক্যাপ্টেন পদে পদোন্নতি লাভ করলেন। বর্তমানে তিনি নিউইয়র্ক পুলিশের ট্রান্সপোর্টেশন ব্যুরো ইন্টেগ্রিটি কন্ট্রোল অফিসার হিসাবে কর্মরত। প্রিন্স আলমের বাবা এ কে এম শাহ আলম পেশায় একজন আইনজীবী এবং মাতা জাহানারা আলম গৃহিনী। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্মাতকোত্তর ডিগ্রিধারী প্রিন্স আলম ২০০০ সালে যুক্তরাষ্ট্রে আসেন। পুনরায় কুইন্স বরো কমিউনিটি কলেজ থেকে ব্যবস্থাপনা এবং জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন।

ক্রিমিনাল জাস্টিসে ডিগ্রি অর্জনের সময় আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন প্রিন্স আলম। ২০০৬ সালে প্রিন্স আলম নিউইয়র্ক পুলিশে অফিসার পদে যোগদান করেন। এরপর তিন দফায় পরীক্ষা দিয়ে পদোন্নতি লাভ করে ক্যাপ্টেন হলেন। ব্যক্তিগত জীবনে প্রিন্স আলম বিবাহিত। স্ত্রী শর্মি ও দুই সন্তান জুহেব ও জেইনকে নিয়ে বসবাস করছেন নিউইয়র্কের লং আইল্যান্ডে। বাপার মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার জনি জানান, নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি কর্মকর্তাদের যথেষ্ট সুনাম রয়েছে। পুলিশ বিভাগে বাংলাদেশিরা অনেক ভালো করছে। ভবিষ্যতে এ ধারা আরও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ক্যাপ্টেন পদটি পুলিশ বিভাগের নির্বাহী পদ। তার মধ্যে ক্যাপ্টেন খন্দকার আব্দুল্লাহ প্রথম বাংলাদেশি, যিনি গত বছরের ২৩ ডিসেম্বর ক্যাপ্টেন থেকে ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন। বর্তমানে তিনি নিউইয়র্ক সিটির ৮১ প্রেসিঙ্কটের কমান্ডিং অফিসার হিসাবে কর্মরত।

এদিকে, বাপার সাধারণ সম্পাদক একেএম প্রিন্স আলম ক্যাপ্টেন পদে পদোন্নতি লাভ করায় অভিনন্দন জানিয়েছেন সংগঠনের প্রেসিডেন্ট কাপ্টেন কারাম চৌধুরী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার