Advertisement Placeholder

বড় একটি সুযোগ পেয়েছিল বিএনপি

বিশেষ সংবাদদাতা   |   শুক্রবার, ০৫ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বড় একটি সুযোগ পেয়েছিল বিএনপি

বিএনপি-জামায়াত কর্মীদের বিরূপ আচরণে সফল হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উদার রাজনৈতিক পদক্ষেপ। প্রধানমন্ত্রীর বক্তব্য লেখক মো. নজরুল ইসলাম ২ মে অপরাহ্নে ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, একটি নাগরিক সংবর্ধনায় (যুক্তরাষ্ট্রে) যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন হোটেল রিজ কার্লটনে আসছিলেন তখন দেখলেন হোটেলের সামনে আমাদের বিরোধী দল বিএনপি এবং আরও কয়েকটি দলের নেতাকর্মীরা বাইরে প্রতিবাদ করছিল। প্রধানমন্ত্রী সেটি দেখেছেন। তখন বোধহয় বৃষ্টি হচ্ছিল এবং বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল।

নজরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী বললেন, ওরা বাইরে শীতের ভেতরে বিক্ষোভ করছে, ওদের প্রতিনিধিদের আসতে বলো। ওরা কী বলতে চায়, তারা এখানে এসে বলুক।’ ‘এরপর প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ (যুগ্মসচিব) আল মামুন মুর্শেদ এবং আমাদের মিশনের একজন কর্মকর্তা তাদের এই আমন্ত্রণ জানাতে যান।’
প্রধানমন্ত্রীর বক্তব্য লেখক আরও বলেন, ‘কিন্তু এখানকার পুলিশের কর্মকর্তারা বলেন, হোটেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ঢুকতে দেওয়া হবে না। তারপর হোটেলের অনুমতি নিয়ে, এখানকার (হোটেলের) নিরাপত্তা নিয়ে আবার সেখানে গেলে ততক্ষণে বিএনপির নেতাকর্মীরা তাদের বিক্ষোভ ভেঙে তারা চলে যায়।’

নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর এই উদার মনোভাব আসলে শেষ পর্যন্ত বিফলে গেছে। কিন্তু প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা ছিল তারা আসুক এবং তিনি তাদের কথা আন্তরিকভাবে শুনতে চেয়েছিলেন। উল্লেখ্য, সংবর্ধনা সমাবেশে শেখ হাসিনা তার বক্তব্যেও প্রসঙ্গটি এনেছিলেন। অর্থাৎ আন্দোলনরতরা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে তাদের দাবি নিয়ে আলোচনার বড় একটি সুযোগ হাতছাড়া করেছেন বলে সচেতন প্রবাসীরা মন্তব্য করেছেন। এ ব্যাপারে ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল ৩ মে এ সংবাদদাতাকে জানান, প্রধানমন্ত্রীর কোন প্রতিনিধি সেখানে এসেছিলেন বলে আমি জানি না। তবে আমরা বিক্ষোভের প্রস্তুতি নেয়ার সময় আওয়ামী লীগের কিছু সমর্থক এসে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। আমাদের একজনকে আক্রমণ করেছিলেন ছাত্রলীগের একজন। পরবর্তীতে তাকে ডিসি পুলিশ গ্রেফতার করেছিল। নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানও একই তথ্য জানিয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার