Advertisement Placeholder

নোবেল শান্তি পুরস্কারের নমিনেশনে বাংলাদেশি আমেরিকান ড. রায়ান সাদী

বিশেষ সংবাদদাতা   |   বুধবার, ১০ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নোবেল শান্তি পুরস্কারের নমিনেশনে বাংলাদেশি আমেরিকান ড. রায়ান সাদী

নোবেল শান্তি পুরস্কারের নমিনেশনপ্রাপ্ত ড. রায়ান সাদী। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্যে বাংলাদেশি আমেরিকান চিকিৎসা বিজ্ঞানী ড. রায়ান সাদীসহ মোট ৩০৫ জন মনোনয়ন পেয়েছে বলে ওসলোস্থ নরেইয়ান নোবেল কমিটি জানিয়েছে। উল্লেখ্য, আসছে অক্টোবরে ঘোষণা করা হবে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তর নাম এবং ১০ ডিসেম্বর অনাড়ম্বর এক অনুষ্ঠানে তা বিতরণ করা হবে। নোবেল কমিটির তথ্য অনুযায়ী, এবারের নমিনেশনপ্রাপ্তদের মধ্যে ২১২ ব্যক্তি এবং ৯৩টি সংস্থা রয়েছে।

গত বছর এ সংখ্যা ছিল ৩৪৩। ২০১৯ সালের পর এবারই সবচেয়ে কম মনোনয়ন জমা হয়েছে। ২০১৬ সালে ছিল সবচেয়ে বেশি। পাবনার সন্তান এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কৃতিত্বের সাথে সম্পন্নের পর উচ্চ শিক্ষার্থে যুক্তরাষ্ট্রে আসা ড. রায়ান সাদী নিউজার্সিতে ‘টেভযেন বায়ো’ নামক একটি গবেষণা প্রতিষ্ঠান গড়েছেন। সেখানে তিনি বিশ্বব্যাপী স্বাস্থ্য-সেবায় নিদারুণ বৈষম্যের অবসানে গবেষণা চালাচ্ছেন। ইতিমধ্যেই ক্যান্সারের জীবানু একেবারেই ধ্বংসের একটি পন্থা উদ্ভাবন করেছেন, যেটির ব্যয় পড়বে একেবারেই কম এবং এটি বাজারজাত করা হলে ধনী-গরিব সকল অঞ্চলের মানুষ তা ব্যবহারে সক্ষম হবে। অবিশ্বাস্যরকমের উপকারি এই পন্থার জন্যে ‘টেভযেন বায়ো’কেও একইসাথে নোবেল শান্তি পুরস্কার প্রদানের জন্যে নমিনেশন সাবমিট করেছেন বিশ্বখ্যাত আরেক চিকিৎসা-বিজ্ঞানী কার্টিস প্যাট্টন। নোবেল ফাউন্ডেশন সূত্রে আরো জানা গেছে, নমিনেশন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয় যদি তা এমন কোন ব্যক্তি অথবা গ্রুপ সাবমিট করে যে বা যারা কোন দেশের জাতীয় সংসদের সদস্য অথবা সরকারের মন্ত্রী অথবা কোন রাষ্ট্রের প্রধান।

আন্তর্জাতিক বিচারালয়ের সদস্য, হ্যাগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য, অথবা ‘উইমেন ইন্টারন্যাশনাল লীগ ফর পীচ এ্যান্ড ফ্রিডম’র সদস্য অথবা কোন ইউনিভার্সিটির ইতিহাস, সমাজবিজ্ঞান, আইন, দর্শণ, ধর্ম অথবা থিয়োলজির অধ্যাপক, কিংবা ফরেন পলিসি ইন্সটিটিউট এবং পীচ রিসার্চ ইন্সটিটিউটের পরিচালক, অথবা ইতিপূর্বে নোবেল পুরস্কার পেয়েছেন-এমন ব্যক্তিরা মনোনয়ন সাবমিট করলে তা সাদরে গৃহিত হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার