Advertisement Placeholder

গ্রেফতার হলেন নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেসম্যান

বিশেষ সংবাদদাতা   |   বৃহস্পতিবার, ১১ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্রেফতার হলেন নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেসম্যান

কংগ্রেসমান জর্জ স্যান্তোষ।

নিজের শিক্ষাগত সম্পর্কে মিথ্যা তথ্য, কাজে নিয়োজিত থাকা সত্বেও বেকার ভাতা গ্রহণ, নির্বাচনী প্রচারণার জন্যে পাওয়া চাঁদার অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার, মানি লন্ডারিংসহ ১৩ ধরনের অভিযোগে নিউইয়র্কের লং আইল্যান্ড এলাকার কংগ্রেসম্যান (রিপাবলিকান) জর্জ স্যান্তোষ গ্রেফতার হয়েছেন।

১০ মে বুধবার সকালে তিনি লং আইল্যান্ডে এফবিআই অফিসে গিয়ে আত্মসমর্পণের পর তাকে গ্রেফতার করে নিকটস্থ মেলভিলে হাজতে পাঠানো হয়েছে। নিউইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টের কর্মকর্তারা আরো জানিয়েছেন যে, কয়েক ঘন্টা পর তাকে সেন্ট্রাল আইস্লিপ আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, এই কংগ্রেসম্যানের বিরুদ্ধে গুরুতর অপরাধের উপরোক্ত অভিযোগ গঠিত হয় ৯ মে নিউইয়র্কের ফেডারেল কোর্টে। সেখানে উল্লেখ করা হয়েছে যে, মনোনয়নপত্রে তিনি তার শিক্ষাগত যোগ্যতাসহ বেশ কিছু মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। নির্বাচনী প্রচার তহবিলের অর্থ ব্যয় করেছেন ব্যক্তিগত বিলাসিতা, ঋণ পরিশোধ এবং করোনাকালে বেকার ভাতা গ্রহণ করেছেন সম্পূর্ণ অন্যায়ভাবে।

কারণ, সে সময় তিনি ফুলটাইম জবে ছিলেন এবং নিয়মিত ভাতা গ্রহণ করেছেন বলে এফবিআই উদঘাটন করেছে। তদন্তের শুরুতেই রিপাবলিকান পার্টি থেকে এই কংগ্রেসম্যানকে পদত্যাগের আহবান জানানো হয়েছিল। এমনকি ভোটারেরাও তাকে সরে পড়ার অনুরোধ করেছিলেন কিন্তু তাতে কর্ণপাত করেননি। এখন তাকে বড় দাগের জেল-জরিমানার মুখে পড়তে হলো বলে তার রাজনৈতিক মিত্ররা মন্তব্য করেছেন। সবগুলো অভিযোগে দোষী সাব্যস্ত হলে এই কংগ্রেসম্যানকে কমপক্ষে ২০ বছরের কারাদন্ড ভোগ করতে হবে বলে আইনজীবীরা জানান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার