Advertisement Placeholder

নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহরে হামলা, নিহত ৪

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ১৭ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহরে হামলা, নিহত ৪

পূর্ব আফ্রিকার দেশ নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসের গাড়িবহরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। নিহতদের দু’জন দূতাবাসের কর্মী এবং অন্য দু’জন পুলিশ কর্মকর্তা।

বুধবার (১৭ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার আনামব্রা প্রদেশের আতানি শহরের কাছে মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে। অপহৃতদের মধ্যে একজন গাড়িচালক এবং অন্য দুইজন পুলিশ কর্মকর্তা।

আনামব্রা প্রদেশের পুলিশ মুখপাত্র ইকেঙ্গা তোচুকউ বলেন, এলাকাটি বিচ্ছিন্নতাবাদী সহিংসতার জন্য পরিচিত। দুর্বৃত্তরা পুলিশ মোবাইল ফোর্সের দুইজন সদস্য ও মার্কিন কনস্যুলেটের দুই কর্মীকে হত্যা করে এবং তাদের মরদেহ ও যানবাহনে আগুনে জ্বালিয়ে দেয়। আমরা অপহৃতদের সন্ধান ও উদ্ধারের চেষ্টা করছি।

যুক্তরাষ্ট্রের তীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, মার্কিন দূতাবাসের গাড়িতে হামলা হলেও সেখানে কোনো মার্কিন নাগরিক ছিল না। তাই কোনো মার্কিন নাগরিক আহত হয়নি। তবে গাড়িবহরে হামলা ও হতাহতের বিষয়টি যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে দেখছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার