
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৩ মে ২০২৩ | প্রিন্ট | ৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে

শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানকারি বিএনপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে নিউইয়র্কে আওয়ামী লীগের র্যালি। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানকারি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ২২ মে সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বীর মুক্তিযোদ্ধারা সমাবেশ করেছেন।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ বিক্ষোভ-সমাবেশের বক্তারা আবু সাঈদ চাঁদের গডফাদারদেরকেও বিচারে সোপর্দ করার দাবি জানান। বক্তারা উল্লেখ করেন, প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রদানের নেপথ্যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত একটি চক্রের মদদ রয়েছে। সেই চক্রের মদদদাতাদের এক্ষুণি শায়েস্তা করা না হলে পঁচাত্তরের ১৫ আগস্টের পুনরাবৃত্তি ঘটাতে পারে।
সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, ফারুক হোসাইন, মিজানুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা ডা. মাসুদুল হাসান, শামসুদ্দিন আজাদ, আইরিন পারভিন, হাজী এনাম দুলাল মিয়া, আশরাফুজ্জামান, সোলায়মান আলী, আতাউল গনি আসাদ, মমতাজ শাহনাজ, এম এ করিম জাহাঙ্গির, সাখাওয়াত বিশ্বাস, এমদাদ চৌধুরী, নুরল আমিন বাবু, মাসুদ হোসেন সিরাজি, কাজী আজিজুল হক খোকন, দরুদ মিয়া রনেল, নুরল আমিন, হাসান জিলানী, যুবলীগ নেতা সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন প্রমুখ।
আবু সাঈদ চাঁদকে অবিলম্বে গ্রেফতার ও দ্রæত বিচার ট্রাইব্যুনালে কঠোর শাস্তি প্রদানের জন্যে সরকার সমীপে আবেদন জানিয়ে বিবৃতি দিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, ভাইস প্রেসিডেন্ট জাফরউদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।



