Advertisement Placeholder

তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন মির্জা ফখরুল

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন মির্জা ফখরুল

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

বিএনপির মিড়িয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ২২ মে দুপুরের পর থেকে অসুস্থ বোধ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা পরীক্ষা করানো হলে আজ (২৩ মে) তার রিপোর্ট পজিটিভ আসে। পরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন।

প্রসঙ্গত এ নিয়ে তিনবার করোনা পজিটিভ হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও তিনি করোনার ভাইরাস প্রতিরোধে টিকার ৪ ডোজই নিয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার