
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৪ মে ২০২৩ | প্রিন্ট | ৯৬ বার পঠিত | পড়ুন মিনিটে

নবগঠিত ‘জননেত্রী শেখ হাসিনা পরিষদ’র যুক্তরাষ্ট্র শাখার পরিচিতি সমাবেশে হবে ২৭ মে শনিবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে। এতে প্রধান অতিথি থাকবেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী আব্দুল কাইয়ুম।
প্রধান বক্তা হচ্ছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এইচ খান। বিশেষ অতিথি হিসেবে আরো থাকবেন পরিষদের ইতালি শাখার সভাপতি মো. জুয়েল খান, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি তালুকদার, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মো. আকতার হোসেন এবং মুজিব রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি মো.আব্দুল কাদের মিয়া এবং জর্জিয়ার এম এ্যান্ড এস হোমকেয়ার সার্ভিসের সিইও জামিল ইমরান।
‘জননেত্রী শেখ হাসিনা পরিষদ’র যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন প্রবাসে মুজিব আদর্শে উজ্জীবিত সকলকে পরিচিতি-সমাবেশে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।



