Advertisement Placeholder

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে সংশ্লিষ্টদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

বিশেষ সংবাদদাতা   |   শুক্রবার, ২৬ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে সংশ্লিষ্টদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

অ্যান্টনি ব্লিঙ্কেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ২৪ মে বুধবার দুপুরে এক ঘোষণায় বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্য অর্জনের স্বার্থে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর ভিসার নিষেধাজ্ঞা আরোপ করা হলো। পররাষ্ট্রমন্ত্রী তার ঘোষণায় উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট’র সেকশন ২১২ (এ)(৩)(সি)’র অধীনে নয়া এই ভিসা নীতি ঘোষণা করছি।

এই নীতির আওতায় তাদেরকে ভিসা দেয়া হবে না যারা বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে আন্ডারমাইন্ড (বাধাদান) করবে অথবা নির্বাচনকে বাধাগ্রস্ত করছে বলে যুক্তরাষ্ট্র মনে করবে। এই নীতির আওতায় থাকবেন বাংলাদেশের বর্তমান ও সাবেক কর্মকর্তারা, সরকার দলীয় এবং বিরোধী দলীয় নেতা-কর্মীরা, আইন শৃঙ্খলারক্ষাকারি বাহিনীর সদস্যরা, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। অ্যান্টনি ব্লিঙ্কেনের এ ঘোষণায় উল্লেখ করা হয়েছে যে, গত ৩ মে বাংলাদেশ সরকারকে এ ধরনের সিদ্ধান্ত প্রসঙ্গে অবহিত করা হয়েছে।

গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করে এমন অপকর্মের মধ্যে রয়েছে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, সহিংসতার মধ্যদিয়ে ভোটারদেরকে শান্তিপূর্ণ সভা-সমাবেশ থেকে বিরত রাখার অপচেষ্টা, এবং রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ, বা গণমাধ্যমকে স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রকে ভীতির মধ্যে নিপতিত করা ইত্যাদি। ঘোষণায় বলা হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সকল ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ, এবং গণমাধ্যমেরও। পররষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, বাংলাদেশের গণতন্ত্রকে যারা এগিয়ে নিতে চায় তাদের সকলকে যুক্তরাষ্ট্রের অকুন্ঠ সমর্থনের জানান দিতেই আমি এই সিদ্ধান্তের কথা জানাচ্ছি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার