Advertisement Placeholder

বাঙালি প্রজন্ম শামস আহমেদের ‘অ্যামি অ্যাওয়ার্ড’ জয়

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   রবিবার, ২৮ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাঙালি প্রজন্ম শামস আহমেদের ‘অ্যামি অ্যাওয়ার্ড’ জয়

গত বছর সুপার বৌলে (আমেরিকান ফুটবলের সবচেয়ে জনপ্রিয় আসর) ‘র‌্যাগড ওল্ড ফ্ল্যাগ : অ্যান আমেরিকান কোরাস’ টি অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেছে। কোটি আমেরিকানের হৃদয়ে কাঁপুনি সৃষ্টি করা এই সঙ্গীত পরিচালনা করেন বাংলাদেশী বংশোদ্ভ’ত আমেরিকান শামস আহমেদ। অসাধারণ শৈল্পিক চিন্তার প্রতিফলন ঘটানোর জন্যে গত এপ্রিলে পরিচালক শামস আহমেদকে ‘অ্যামি এওয়ার্ড’র জন্যে মনোনয়ন দেয়া হয়েছিল।

সে সূত্রেই ২২ মে নিউইয়র্ক সিটির লিঙ্কস সেন্টারে ‘৪৪তম স্পোর্টস অ্যামি অ্যাওয়ার্ড’র আসরে শামস আহমেদকে প্রদান করা হয়েছে এওয়ার্ড। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ডা. শামসুদ্দিন আহমেদের নাতি (নিউজার্সিতে বসবাসরত সালাহউদ্দিন আহমেদের পুত্র) শামস এই এওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে মার্কিন মুল্লুকে বাঙালি প্রজন্মের জন্য আরেকটি ইতিহাসের সাক্ষী হলেন। এর আগে কোন বাংলাদেশি প্রজন্ম এই মযাদাসম্পন্ন এওয়ার্ড পাননি।

‘ন্যাশনাল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্স’ এই এওয়ার্ড বিতরণ করেছে। বিরল এই সম্মান লাভের অনুভূক্তি ব্যক্তকালে শামস বলেন, সত্যিই আমি আনন্দিত যে, আমরা সুপার বৌল অংশে সেরা সঙ্গীত পরিচালনার জন্য অ্যামি পুরস্কার জিতেছি! যে আশ্চর্যজনক দলটি এটি ঘটিয়েছে তার জন্য আমি আবেগ এবং গর্ব অনুভব করছি -আপনাদের মতো সহকর্মীদের দুর্দান্ত সহযোগিতা এবং বন্ধু হওয়ার জন্য -আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি৷ আমি এমন সম্মানের অধিকারি হবো বুঝতে পারিনি। আমি সবসময় অনুভব করতাম যে, সত্যিকারের বিজয় লাখ লাখ আমেরিকানের সামনে প্রতিভাবান তরুণদের একটি বৈচিত্রময় দলকে তোলে ধরার চেষ্ঠা করবো – এবং তাই হলো আজ। এখন, এই পুরষ্কারটি হলো আমাদের সকলের প্রচেষ্টার স্বীকৃতি। বাচ্চাদের এবং তাদের বাবা-মা, ক্রু, প্রত্যেকের কঠোর পরিশ্রমের ফল। এ জন্য আমি দলের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

কিছুদিন পূর্বেও শামস ব্যতিক্রমী রচনা এবং অসাধারণ সংগীত প্রযোজনার জন্য পাশ্চাত্য সঙ্গীতের বিশ্বে শিরোনাম হয়েছিলেন। একটি গার্ল গ্রুপ, সিটিজেন কুইন, একটি বাচ্চাদের মিউজিক ব্র্যান্ড, অ্যাকাপপ সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের বৈচিত্রমন্ডিত সুর লহড়ি প্রতিষ্ঠার জন্য। কিডস, এবং অত্যন্ত জনপ্রিয় একটি ক্যাপেলা গ্রুপ, পেন্টাটোনিক্স, শামসের অন্যন্যা প্রযোজনা ইতিমধ্যেই সঙ্গীত শিল্পে একটি বিশেষ স্থানে অধিষ্ঠিত হয়েছে।
শাসসের এই সম্মানে প্রবাসীরাও উল্লাস করছেন। উত্তর আমেরিকায় খ্যাতনামা সমাজকর্মী শাসসের চাচা বীর মুক্তিযোদ্ধা ড. জিয়াউদ্দিন আহমেদ বাঙালি প্রজন্মের অসাধারণ এ কৃতিত্বের সংবাদ ২৮ মে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়ে বলেন, সিলেটের পারিবারিক ঐতিহ্যের রক্ত শামসকে বহুজাতিক এ সমাজেও উজ্জীবিত রেখেছে। এরমধ্যদিয়ে প্রকারান্তরে বাঙালি সংস্কৃতির ফল্গুধারা আবারো বিশ্বময় উদ্ভাসিত হলো।
ছবির ক্যাপশন-১ এ্যামি এওয়ার্ড

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার