
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩০ মে ২০২৩ | প্রিন্ট | ৮৪ বার পঠিত | পড়ুন মিনিটে

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ২৫ মে এক অনুষ্ঠানে শান্তিরক্ষা কার্যক্রমে জীবন উৎসর্গকারি সৈন্যদের জন্যে ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ বিতরণ করেন মহাসচিব। ছবিতে বাংলাদেশের অত্ম-উৎসর্গকারিগণের পক্ষে মেডেল গ্রহণ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বিশ্ব শান্তির জন্যে জীবন উৎসর্গকারি ১৬৬ বাংলাদেশিসহ ৪ হাজার ২০০ জন শান্তিরক্ষীর প্রতি গভীর শ্রদ্ধা এবং দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত দেশসমূহে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সৈন্যদের কর্মনিষ্ঠার প্রশংসাবাণী উচ্চারণের মধ্যদিয়ে ২৯ মে সোমবার ‘জাতিসংঘ শান্তিরক্ষীদের আন্তর্জাতিক দিবস’ (International Day of UN Peacekeepers) উদযাপিত হলো।
উল্লেখ্য, ১৯৪৮ সাল থেকে এ যাবত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ২০ লক্ষাধিক ট্রুপস ও বেসামরিক সদস্য নিজের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছেন। এ উপলক্ষে প্রদত্ত এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস বলেছেন, ‘শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় জাতিসংঘের অঙ্গিকারের স্পন্দিত হৃৎপিন্ডের পরিপূরক হচ্ছে আমাদের শান্তিরক্ষীরা।’ শান্তিরক্ষীদের দীর্ঘ ৭৫ বছরের ত্যাগ-তিতিক্ষার কথাও অবলিলায় উচ্চারণ করেছেন মহাসচিব। দাঙ্গা-সংঘাত-যুদ্ধ পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠায় মিশনের নারী-পুরুষদের এই অসম সাহসী ভূমিকার প্রতি জাতিসংঘের দ্ব্যর্থহীন সমর্থন অব্যাহত রাখতে সদস্য-রাষ্ট্রসমূহের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। মারাত্মক সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে নিপতিত বেসামরিক নাগরিকদের রক্ষায় তারা অবিশ্বাস্যরকমের ভ’মিকা পালন করছেন। নিজের জীবন বাজি রেখে অসহায় মানুষের প্রাণ বাঁচাতে তারা দ্বিধা করছেন না।
এমন সাহস আর ত্যাগের ঘটনাবলি প্রত্যক্ষ না করলে কেউ বিশ্বাস করতে চান না বলেও মন্তব্য করেছেন মহাসচিব। ‘আমরা তাদের পরিবার, বন্ধু-বান্ধব এবং সহকর্মীগণের প্রতি সহানুভূতি এবং সংহতি প্রকাশ করছি; শান্তির জন্যে তাদের নি;স্বার্থ এই আত্মগ্যাগের মধ্যদিয়ে মানবতা চিরকাল অনুপ্রাণীত হবে’-বলেন মহাসচিব। উল্লেখ্য, এ সময়ে ১২টি শান্তিরক্ষা মিশনে ৭৫০০ জন বাংলাদেশীসহ ১২৫ দেশের ৮৭ হাজার শান্তিরক্ষী কাজ করছেন। এসব মিশন রয়েছে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার দ্ব›দ্ব-সংঘাতে লিপ্ত অঞ্চলসমূহে। আরো উল্লেখ্য, ২০০২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ২৯ মে ‘ইন্টারন্যাশনাল ডে অব ইউনাইটেড ন্যাশন্স পিচকীপার্স’ পালিত হচ্ছে। ১৯৪৮ সালের ২৯ মে ফিলিস্তিনে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশনের কার্যক্রম শুরু হয়েছিল। সেই দিনটিকেই আন্তর্জাতিক দিবসে পরিণত করা হয়েছে।



