Advertisement Placeholder

মস্কোতে ড্রোন হামলায় দুটি ভবন ক্ষতিগ্রস্ত

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মস্কোতে ড্রোন হামলায় দুটি ভবন ক্ষতিগ্রস্ত

রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলায় গুরুতর কোনো আহতের ঘটনা ঘটেনি বলেও দাবি করা হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বড় ধরনের বিমান ও ড্রোন হামলার মধ্যে মস্কোতে এই হামলার ঘটনা ঘটল। মঙ্গলবার (৩০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী মস্কোতে একটি ড্রোন হামলায় বেশ কয়েকটি ভবনের সামান্য ক্ষতি হয়েছে বলে রুশ কর্মকর্তারা বলছেন। রাজধানী শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, হামলায় কেউ গুরুতর আহত হয়নি। জরুরি পরিষেবা ‘ঘটনাস্থলে’ রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, রাজধানী মস্কোর কাছে এগিয়ে আসার সাথে সাথে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী বেশ কয়েকটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে এসব ড্রোন কোথা থেকে এসেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।  এছাড়া ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে সোমবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান জেনারেল কিরিলো বুদানভ কিয়েভে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলার জবাব দ্রুত দেওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন।

বিবিসি বলছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে রাশিয়ার রাজধানীর ওপরে আকাশে ধোঁয়ার চিহ্ন দেখা গেছে। অন্য ছবিগুলোতে ক্ষতিগ্রস্ত একটি ভবনের ভাঙা জানালা দেখা যাচ্ছে। মেয়র সোবিয়ানিন বলেছেন, কিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে।

বিবিসির রাশিয়া সম্পাদক স্টিভ রোজেনবার্গ – যিনি মস্কোতে অবস্থান করছেন- বলেছেন, উত্তর-পশ্চিম মস্কোতে স্থানীয় সময় সকাল ৬টা ২৪ মিনিটে একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিস্ফোরণে তার বাড়ির জানালা কেঁপে ওঠে বলেও জানান তিনি।

এছাড়া প্রথম বিস্ফোরণের পর মঙ্গলবার সকাল ৬টা ৫৮ মিনিটে আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানিয়েছেন স্টিভ রোজেনবার্গ।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কথোপকথন বিশ্লেষণ করে মস্কোর অনেক লোকও এই বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান তিনি।

স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার ৩০ মে সকালে মস্কোর আকাশে প্রায় ১০টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়। প্রধানত মস্কো শহরের ইস্ট্রা, ক্রাসনোগর্স্ক এবং ওডিনসোভো এলাকায় এসব ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার