Advertisement Placeholder

বাংলাদেশের ফরেন রিজার্ভ : যুক্তরাষ্ট্র থেকে স্থানান্তরের নির্দেশনা চেয়ে রিট

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ৩১ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশের ফরেন রিজার্ভ : যুক্তরাষ্ট্র থেকে স্থানান্তরের নির্দেশনা চেয়ে রিট

বাংলাদেশের ফরেন রিজার্ভ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নিরাপদ দেশগুলোতে স্থানান্তরের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ৩০ মে অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান এ রিট দায়ের করেন।

বুধবার (৩১ মে) তিনি রিট দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন। রিটে অর্থ মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ও পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান বলেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে যেসব দেশের ফরেন রিজার্ভ জব্দ করেছে সেসব দেশের জনগণকে অবর্ণনীয় কষ্ট করতে হয়েছে। তাই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের সব রিজার্ভ সরানোর দাবিতে রিটটি করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণকে নিকট ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষার জন্য জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেছি।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে নতুন ভিসানীতি চালুর ঘোষণা দিয়েছে যা নিয়ে দেশে ও দেশের বাইরে ব্যাপক আলোচনা হচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার