Advertisement Placeholder

দক্ষিণ আমেরিকায় নতুন মুদ্রা চালুর প্রস্তাব ব্রাজিল প্রেসিডেন্টের

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ৩১ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দক্ষিণ আমেরিকায় নতুন মুদ্রা চালুর প্রস্তাব ব্রাজিল প্রেসিডেন্টের

দক্ষিণ আমেরিকার ১২টি দেশকে নিয়ে বিরাট সম্মেলনের আয়োজন করেছে ব্রাজিল। সেখানেই ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা গোটা দক্ষিণ আমেরিকায় বাণিজ্যের জন্য একটি নতুন কারেন্সির প্রস্তাব দিয়েছেন। অন্যদেশগুলিও এই প্রস্তাব সমর্থন করেছেন। নাম না করে ডলার বন্ধের কথা বলেছেন লুলা দ্য সিলভা।

লুলা দ্য সিলভা বলেছেন, ‘দক্ষিণ আমেরিকার ভিতরে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের বিদেশি কারেন্সির উপর নির্ভর করতে হয়। তার বদলে আমরা নিজেদের একটি কারেন্সি তৈরি করতে পারি।’

বস্তুত, নতুন এই কারেন্সি কীভাবে তৈরি করা যায় তা দেখতে বিভিন্ন দেশের ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত এক দশকে দক্ষিণ আমেরিকার দেশগুলো ক্রমশ দক্ষিণপন্থিদের হাতে চলে গিয়েছিল। ফের তা বামপন্থিদের হাতে আসতে শুরু করেছে। ব্রাজিলের সম্মেলনকে তেমনই এক বামপন্থি জোটের বৈঠক হিসেবে চিহ্নিত করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, এক সময় দক্ষিণ আমেরিকারয় উনাসুর ব্লক যথেষ্ট শক্তিশালী ছিল। সময়ের সঙ্গে সঙ্গে তা অকেজো হয়ে পড়েছিল। লুলা দ্য সিলভার নেতৃত্বে ফের তা তৈরি হচ্ছে।

মোট ১২টি দেশের রাষ্ট্রপ্রধান এই সম্মেলনে যোগ দিয়েছেন। পেরুর রাষ্ট্রপ্রধান কেবল আসতে পারেননি। কারণ তার বিরুদ্ধে দেশের ভিতর ফৌজদারি মামলা হয়েছে। ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান সম্মেলনে যোগ দিয়েছেন। সাবেক ব্রাজিলের প্রেসিডেন্ট দক্ষিণপন্থি বলসোনারো ভেনেজুয়েলার প্রধানকে একনায়ক বলে আখ্যা দিয়েছিলেন। তাকে কোনো সম্মেলনে ডাকা হতো না। তবে লুলা দ্য সিলভা এদিন তার প্রশংসা করেছেন। আর্জেন্টিনার প্রধানও তার প্রশংসা করেছেন।

অন্যদিকে, কলম্বিয়ার প্রধান জানিয়েছেন, একটি সংঘবদ্ধ লাতিন আমেরিকা গড়ে তোলার সময় এসেছে। রাষ্ট্রগুলির মধ্যে সমঝোতা হওয়া জরুরি।

লুলা দ্য সিলভার নেতৃত্বে লাতিন আমেরিকায় বামপন্থি ব্লক শক্তিশালী হলে বিশ্ব রাজনীতির অংক ফের নতুন পথে আবর্তিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

সূত্র : ডয়চে ভেলে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার