Advertisement Placeholder

আবারও প্রচারসংখ্যায় শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ৩১ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আবারও প্রচারসংখ্যায় শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর মধ্যে আবারও প্রচারসংখ্যায় শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। ২০১২ সাল থেকে ধারাবাহিকভাবে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে দেশের বহুল জনপ্রিয় এই দৈনিকটি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ তথ্য জানান। এটি একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ২৩তম অধিবেশনে এদিন উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য বেনজীর আহমদের (ঢাকা-২০) লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, ‘রাজধানী ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা ৫২২টি, সাপ্তাহিক পত্রিকা ৩৪৭টি এবং মাসিক পত্রিকা ২৮৯টি।

সংসদে দেওয়া তথ্যমন্ত্রীর সর্বাধিক প্রকাশিত ক্রমানুসারের হিসাব ‘পরিশিষ্ট-ক’ অনুযায়ী বাংলা দৈনিক পত্রিকাগুলোর মধ্যে প্রচারসংখ্যায় শীর্ষে বাংলাদেশ প্রতিদিন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার