Advertisement Placeholder

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকতে হবে : নিউইয়র্ক দক্ষিণ বিএনপি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০২ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকতে হবে : নিউইয়র্ক দক্ষিণ বিএনপি

বক্তব্য রাখছেন হাবিবুর রহমান সেলিম রেজা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া বলেছেন, এক দফা দাবি আদায়ের লক্ষে আমাদের সোচ্চার থাকতে হবে। প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা সম্ভব হবে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফর করতে পারলে। এজন্যে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
হোস্ট সংগঠনের সভাপতি সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সেলিম রেজা সমাপনী বক্তব্যে বলেন, গণতন্ত্র বাঁচানোর মধ্যদিয়েই প্রিয় মাতৃভূমিকে স্বৈরাচার মুক্ত করতে হবে। তাহলেই চেয়ারপার্সন বেগম জিয়াও মুক্তিলাভে সক্ষম হবেন।

নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান বলেন, শাহাদৎ বার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক তথাসমগ্র যুক্তরাষ্ট্রে বিএনপি পরিবারে যে জাগরণ ঘটেছে তাকে জিইয়ে রাখতে হবে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত। হোস্ট সংগঠনের সদস্য-সচিব মোহাম্মদ বদিউল আলমের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি উত্তরের আহবায়ক আহবাব চৌধুরী খোকন, স্টেট বিএনপির সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ, সোহরাব হোসেন, এমলাক হোসেন ফয়সল, রুহুল আমিন নাছির, খলকুর রহমান, আলমগীর মৃধা, জিয়াউল হক মিশন, নাছির উদ্দীন, শাহাদাত হেসেন রাজু, মোহাম্মদ রিপন মিয়া, কামাল উদ্দিন দিপু, জোহরা বেগম, রেজবুল কবির, শেখ জহির, গোলাম এন হায়দার মুকুট ,এ কে এম আজিজুল, কামাল উদ্দীন হাওলাদার, তরিকুল ইসলাম প্রিন্স, জামাল হোসেন, নুর এ আলম ,আববাস উদ্দিন , ফারদিন রনি , মিজানুর রহমান , নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ন আহবায়কের মধ্যে নাসিম আহমমেদ, বদরুল হক আজাদ , দেওয়ান কাওছার , আরিফ হোসেন, যুগ্ন সদস্য সচিব রিয়াজ মাহমুদ, সদস্য মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, কাইউম হোসেন, মহানগর উত্তরের মধ্যে যুগ্ন সদস্য সচিব কামরুল হাসান, যুগ্ম আহবায়ক আনোয়ার জাহিদ, যুবদলের আবুল কাসেম, আমানত হোসেন আমান, আলমামুন সবুজ, মনিরুল ইসলাম মনির, মাসুদ রানা, মাজারুল ইসলাম মিরন, সেচ্ছাসেবক দলের কেন্দীয় সদস্য নুর আলম, শরিফ হোসাইন, মোঃ সোহেল। মেঃ রাসেদ, খন্দকার রেজওয়ান, মোঃ কালাম , বাবুল মিয়া, সোহেল রানা, আজিজুল হাওলাদার, রুমা আক্তার, সুবেদার সফিক, হাসান আলী, সাইফুল মাস্টার প্রমুখ। সমাবেশে দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার