Advertisement Placeholder

নিউইয়র্ক পথমেলায় স্মার্ট বাংলাদেশ গড়তে ঐক্যের আহবান

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   রবিবার, ০৪ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্ক পথমেলায় স্মার্ট বাংলাদেশ গড়তে ঐক্যের আহবান

প্রবাস প্রজন্মে বাংলা ভাষা ও সংস্কৃতি বিকাশের পাশাপাশি শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশকে আরো বেশী উদ্ভাসিত করার সংকল্পে ৩ জুন নিউইয়র্ক সিটির ওজোনপার্কে অনুষ্ঠিত হলো পথমেলা। বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক প্রবাসীর উচ্ছ¦ল উপস্থিতিতে এই মেলার উদ্বোধনের প্রাক্কালে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল কাদের মিয়া স্বদেশ-সংস্কৃতির প্রতি প্রবাসীদের মমত্ববোধের প্রশংসা করেন এবং বহুজাতিক এ সমাজে এমন আয়োজনের জন্যে উদ্যোক্তগণকে ধন্যবাদ জানান।

কাদের মিয়া গণমাধ্যম কর্মীদের কাছে পরবর্তীতে বলেন, বঙ্গবন্ধুর দেয়া বাংলাদেশ আজ তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনার পথে এগিয়ে চলার এই অভিযাত্রা তথা স্মার্ট বাংলাদেশ রচনার সংকল্পকে অব্যাহত রাখতে সামনের নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীগণকে বিপুল বিজয় দিতে হবে।

ozonpark mela-2

মেলা কমিটির আহবায়ক লিটন চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য-সচিব আশরাব আলী লিটনের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূইয়া, কম্যুনিটি লিডার মিসবাহ আবদিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ জাফর উল্লাহ, কম্যুনিটি লিডার মতিউর রহমান, আপেল ফেরদৌস, মাহমুদুল হাসান, এ এস এম মইনুদ্দিন প্রমুখ।

মেলায় স্বদেশী খাদ্য ও পণ্যের স্টলে ভিড় ছিল চোখে পড়ার মত। বাঙালি আমেজে অঘোষিত এক বন্ধনে নারীরা কেনা-কাটা করেছেন। একইসাথে মূলমঞ্চে বাঙালির জয়গানের পরিপূরক সঙ্গীতানুষ্ঠানে অংশ নেন রাজিব, নুরুজ্জামান লাল্টু, মেহা, মীম, টিপু এবং মাটি ব্যান্ডের শিল্পীরা। সূর্যাস্ত পর্যন্ত মেলার বিনোদনমূলক পরিবেশনা উপভোগ করেন প্রবাসীরা। সমাপনী বক্তব্যে লিটন চৌধুরী এবং আশরাব আলী খান লিটন প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন মেলার আয়োজনকে সর্বাত্মকভাবে সাফল্যমন্ডিত করতে আন্তরিক সহযোগিতার জন্যে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার