Advertisement Placeholder

নিউইয়র্কে বৈশাখী রেস্টুরেন্টে তাণ্ডব, গুলিবিদ্ধ বাংলাদেশি সাব্বির

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   রবিবার, ০৪ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ২৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে বৈশাখী রেস্টুরেন্টে তাণ্ডব, গুলিবিদ্ধ বাংলাদেশি সাব্বির

নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় বাংলাদেশি মালিকানাধীন বৈশাখী রেস্টুরেন্টে শনিবার অপরাহ্নে বন্দুকধারির হামলায় সাব্বির (৩৫) নামক এক কর্মচারী আহত হয়েছেন। তার নিতম্বে গুলি লাগে বলে হাসপাতালের উদ্ধৃতি দিয়ে টহল পুলিশ জানায়।

উল্লেখ্য, তিনদিনের ব্যবধানে এটি ছিল এই রেস্টুরেন্টে দ্বিতীয় হামলা। এর আগে বুধবার সন্ধ্যায় মুখোশধারী একই দুর্বৃত্ত (বয়স ২৪ বছরের কম) কাস্টমার সেজে বাংলাদেশি অধ্যুষিত ৩৬ এভিনিউ এবং ৩০ স্ট্রিটে অবস্থিত এই রেস্টুরেন্টে ঢুকে ব্যসবলের ব্যাট দিয়ে আক্রমণ কওে একজনকে। সে সময় অপর কাস্টমাররা তাকে প্রতিহত করেন। অবশেষে দুর্বৃত্তটি নিজকে ছাড়িয়ে দ্রুত রেস্টুরেন্ট ত্যাগের সময় ব্যাটের আঘাতে ভাঙচুর করেছে রেস্টুরেন্ট।

ভিডিও ফুটেজ পরীক্ষার পর পুলিশ আরো জানায়, একই দুর্বৃত্ত শনিবার বিকেল সাড়ে ৩টার সময় রেস্টুরেন্টে ঢুকেই ব্যাগ থেকে পিস্তল বের করে ক্যাশিয়ার সাব্বিরের প্রতি তাক করে। সাব্বির কাঁচে ঘেরা ক্যাশবাক্সের ভেতরে থাকলেও রক্ষা পাননি। তার নিতম্বে গুলি লাগে। ঘটনার আকস্মিকতায় অপর কাস্টমাররা আর্ত-চিৎকারে দ্রুত বেড়িয়ে আত্মরক্ষা করেন। এবং রক্তাক্ত সাব্বিরকে নিকটস্থ এলমহার্স্ট হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন যে, তার অবস্থা সংকটাপন্ন। রেস্টুরেন্টের মালিক জানান, সাব্বিরের কোমরেও গুলি লেগেছে। রেস্টুরেন্টের মালিক আরো জানান, দুর্বৃত্তটি হামলার সময়ে তিনি কিচেনে ছিলেন। গুলি চালিয়ে সাব্বিরকে আহত করেই দ্রুত পলায়ন করেছে সে।

পুলিশের ধারণা, এটি ছিল টার্গেটেড আক্রমণ। বুধবারও একই দুর্বৃত্ত হামলা চালিয়েছিল বলে ভিডিও ফুটেজ পরীক্ষার পর পুলিশ জানায়। ৯ বছরের পুরনো এবং কম্যুনিটির জনপ্রিয় এই রেস্টুরেন্টের শুরু থেকেই কাজ করছেন সাব্বির। কাস্টমারের সাথে কখনো তার কোন বাক-বিতন্ডা হয়েছে বলে মালিকের জানা নেই। বুধবারের হামলায় আহত ব্যক্তি এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তার হাতে আঘাত লেগেছে। নগদ অর্থ লুটের জন্যে এমন হামলা হয়েছে বলে মনে করেন না রেস্টুরেন্টের মালিক।

হামলাকারীকে পুলিশ গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। টানা তিনদিনে দু’বার হামলার ঘটনায় কম্যুনিটিতে আতংক ছড়িয়ে পড়েছে। রেস্টুরেন্টের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার