Advertisement Placeholder

ভারতের ওড়িশায় আবারও ট্রেন দুর্ঘটনা

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ০৫ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতের ওড়িশায় আবারও ট্রেন দুর্ঘটনা

গত শুক্রবার ভারতের ওড়িশার বালেসোরের কাছে বাহাঙ্গা বাজারে দুর্ঘটনার কবলে পড়ে দ্রুত গতির করমন্ডল এক্সপ্রেস ট্রেন। ওই দুর্ঘটনায় প্রায় ৩০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও ১১ শতাধিক।

করমন্ডল দুর্ঘটনার ক্ষত না শুকাতেই মাত্র চার দিনের মাথায় সোমবার ওড়িশায় আবারও ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এবার ওড়িশার বারগড় জেলায় লাইনচ্যুত হয়েছে একটি মালগাড়ি। তবে সবশেষ এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

জানা গেছে, চুনাপাথর নিয়ে যাচ্ছিল মালগাড়িটি। কী কারণে সেটি লাইনচ্যুত হল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ডুংরি চুনাপাথর খনি এবং বারগড়ে একটি সিমেন্ট কারখানার মধ্যে ন্যারো গেজ লাইন রয়েছে। সেটিতেই লাইনচ্যুত হয়েছে মালগাড়িটি। তবে ওই রেলপথের সঙ্গে ভারতের জাতীয় রেল যুক্ত নয় বলে জানা গেছে।
এদিকে, বালাসোরের বাহাঙ্গাবাজার এলাকায় করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর স্থানীয় সময় রবিবার রাত ১০টা ৪০ মিনিটে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রথমে ডাউন লাইন দিয়ে একটি মালগাড়ি চালানো হয়। পরে রাত ১২টা ৫ মিনিটে আপ লাইন দিয়ে চালানো হয় আরও একটি ট্রেন। সূত্র: ইন্ডিয়া টুডে, ওড়িশা টিভি, জি নিউজ

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার