Advertisement Placeholder

জুলাইয়ে নিউইয়র্কে ৪দিনব্যাপি বইমেলা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুলাইয়ে নিউইয়র্কে ৪দিনব্যাপি বইমেলা

নিউইয়র্ক বইমেলার প্রস্তুতি আলোকে অনুষ্ঠিত সভায় কর্মকর্তাবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

নিউইয়র্কে ১৪ জুলাই থেকে চারদিনব্যাপি বইমেলা শুরু হচ্ছে । উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। মেলায় আসছেন কবি সুবোধ সরকার, কবি মিনার মনসুর, লেখক শাহাদুজ্জামান, লেখক আনিসুল হক, লেখক ত্রিদিব চট্টোপাধ্যায় সহ অনেকে। ঢাকা ও কলকাতা থেকে ২২টি স্টল মেলায় অংশ নেবে।
৪ জুন নিউইয়র্কে একটি মতবিনিময় সভায় এসব তথ্য জানান বইমেলা কমিটির সদস্যরা। এবারের আহ্বায়ক কথা সাহিত্যিক ডঃ আবদুন নূর। অনুষ্ঠান বিষয়ক প্রধান হাসান ফেরদৌস জানান, এবার থাকবে ‘আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল’ বিষয়ে বিশেষ সেমিনার।

‘অভিবাসী সাহিত্য’ বিষয়ে সেমিনার আয়োজনে থাকবে বিশ্বপ্রান্ত থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিন ‘ঘুংঘুর’।
কাব্যানুষ্ঠান আয়োজনে রয়েছে ‘সাহিত্য একাডেমি- নিউইয়র্ক ‘। আবৃত্তির অনুষ্ঠান সমন্বয় করবেন আবৃত্তিশিল্পী আবীর আলমগীর। শুক্রবার অনুষ্ঠান উদ্বোধন হবে বিকেল ৫ টায়। চলবে রাত এগারোটা পর্যন্ত। শনি ও রবিবার সকাল ১১টা থেকে রাত ১১ টা এবং সোমবার বিকাল ৪ টা থেকে রাত ১১ টা পর্যন্ত মেলা চলবে। আর এ মেলা অনুষ্ঠিত হবে জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে।
প্রস্তুতি আলোকে এ অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের জবাব দেন অনুষ্ঠান বিষয়ক প্রধান হাসান ফেরদৌস। উপস্থিত ছিলেন বইমেলা ২০২৩ এর কর্মকর্তাবৃন্দ। নতুন প্রজন্মের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠানমালাও থাকবে এবার। কয়েকটি গুরুত্বপূর্ণ সেমিনার থাকবে। একই সাথে বই পরিচিতি,বই নিয়ে কথা ইত্যাদি থাকবে অনুষ্ঠানে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার