Advertisement Placeholder

ইউএন উইমেন্স গিল্ডের বসন্তকালীন আন্তর্জাতিক বাজার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউএন উইমেন্স গিল্ডের বসন্তকালীন আন্তর্জাতিক বাজার

অতিথিগণকে পাশে নিয়ে মেলার মেলার উদ্বোধন ঘোষণা করেন সভাপতি রানু ফেরদৌস । ছবি-বাংলাদেশ প্রতিদিন।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের দরিদ্র শিশু কিশোরদের শিক্ষা , চিকিৎসা ও অন্যান্য ক্ষেত্রে আর্থিক সহযোগিতা প্রদানকারি ‘ইউনাইটেড নেশন্স উইমেন্স গিল্ড’র তহবিল সংগ্রহ উপলক্ষ্যে চার বছর পরে তাদের বসন্তকালীন আন্তর্জাতিক বাজার অনুষ্ঠিত হলো ৩০মে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল এ্যাসেম্বলী বিল্ডিংয়ের ভিজিটরস লবিতে । প্রতি বছর জাতিসংঘের বিভিন্ন লবিতে গিল্ডের তহবিল সংগ্রহ উপলক্ষে দুটি মেলা বা বাজারের ব্যবস্থা করা হয় । এছাডা অন্যান্য অনুষ্ঠানেরও আয়োজন করা হয় । কিন্তু কোভিডের কারণে লকডাউনের জন্য চার বছর এটি অনুষ্ঠিত হয়নি । গিল্ড সবসময় তাদের মেলা আয়োজনের সময় জাতিসংঘের সদস্য রাষ্ট্রের মিশনগুলোকেও আমন্ত্রণ জানায় সহযোগিতার জন্যে। প্রতিটি মেলার সময়ই বেশ কয়েকটি মিশন অংশগ্রহণ করে থাকে। এবারও বাংলাদেশ মিশন অংশগ্রহন করে ঐতিহ্যবাহী সিংগারা ও সমুসা নিয়ে।

যেগুলো বিক্রি করে গিল্ড অর্থ সংগ্রহ করেছে । এছাডা মেলার উদ্বোধনের সময় বাংলাদেশ মিশনের প্রধান রাষ্ট্রদূত এম এ মুহিতের স্ত্রী রুবী মুহিত এবং কাউন্সিলর নাসির উদ্দীন উপস্থিত ছিলেন । গিল্ডের কর্মকর্তা ছাডাও জাতিসংঘ সংশ্লিষ্ট সেক্টরের অফিসার এলিজাবেথ ফিলিপে ও আওয়া আলী উপস্থিত ছিলেন অতিথি হিসেবে ।
প্রথমেই গিল্ডের সেক্রেটারী পিরানজেলা সাও সবাইকে পরিচয় করিয়ে দেন । এরপর গিল্ডের সভাপতি রানু ফেরদৌস বক্তব্য প্রদান করেন এবং পরবর্তী অনুষ্ঠান পরিচালনা করেন । এ সময় রুবী মুহিত ও আগত অতিথিরা সুভেচ্ছা বক্তব্য প্রদান করেন । বাংলাদেশ মিশন থেকে সবসময় সহযোগিতা করা হবে বলে রুবী মুহিত জানান। এরপর সবাই মিলে ফিতা কাটার মধ্যদিয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন সভাপতি রানু ফেরদৌস ।
পরবর্তীতে বেলা আড়াইটায় লটারী ড্র এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয় । এবারের প্রথম পুরস্কার ছিল ইউরোপ ভ্রমনের জন্য ডেল্টা এয়ার লাইন্সের দুটি টিকিট । সর্বমোট ২২ টি উপহার সামগ্রী লটারীর পুরস্কার হিসেবে প্রদান করা হয় ।
উল্লেখ্য, জাতিসংঘ উইমেন্স গিল্ড দরিদ্র শিশু কিশোরদের শিক্ষা , চিকিৎসা ও অন্যান্য ক্ষেত্রে আর্থিক সহযোগিতা প্রদান করে থাকে । বাংলাদেশের বেশ কয়েকটি সংস্থাকেও গিল্ড দীর্ঘ দিন ধরে অনুদান দিয়ে আসছে । এ বছরও বাংলাদেশের বেশ কয়েকটি সংস্থাকে ইউ এন গিল্ড অনুদান প্রদান করবে এ মাসেই । আরো উল্লেখ্য , গিল্ডের নিজস্ব একটি স্যুভেনিরের দোকান আছে এবং দোকানটি জাতিসংঘ বিল্ডিংয়ের ভিজিটরস সেন্টারে অবস্থিত । গিল্ডের website: www.unwg.org এর মাধ্যমে গিল্ডের সব রকমের সামগ্রী বিক্রির ব্যবস্থা রয়েছে ।
আয়কৃত সকল অর্থ শিশুদের সাহায্যার্থে ব্যয় করা হয় । পৃথিবীব্যাপী গিল্ডের অসংখ্য প্রজেক্ট রয়েছে যার মাধ্যমে দরিদ্র শিশু কিশোরদের সাহায্য প্রদান করা হয় । শিশু কিশোরদের সাহায্য করার জন্য ইউ এন উইমেন্স গিল্ড কাজ করছে গত ৭৫ বছর যাবত ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার