Advertisement Placeholder

কারাগারে থেকেই নির্বাচনে লড়বেন ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কারাগারে থেকেই নির্বাচনে লড়বেন ডোনাল্ড ট্রাম্প

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নর্থি নিজ কব্জায় রাখার মামলায় দোষী সাব্যস্ত হলেও নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না ডোনাল্ড ট্রাম্প। পলিটিকো-কে শনিবার প্রদত্ত সাক্ষাতকারে ট্রাম্প বলেছেন, আমি কখনো প্রার্থীতা থেকে সরে দাঁড়াবো না। আমি যদি নির্বাচন থেকে সরে দাঁড়াতাম তাহলে সেটি ২০১৬ সালের নির্বাচনের আগেই ঘটতো।

সেটি ছিল সবচেয়ে বাজে সময় আমার জন্যে। তবে তাত্তি¡কভাবে তা সম্ভব ছিল না। ৭৬ বছর বয়েসী সাবেক এই প্রেসিডেন্ট নিজ বিমানে ভ্রমণের সময় অত্যন্ত দৃঢ়তার সাথে আরো বলেন, প্রয়োজনে আমি কারাগার থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। সাক্ষাতকারে পুনরায় ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ট্রাম্প মনে করছেন যে, তিনি কখনোই দোষী সাব্যস্ত হবেন না এবং দোষ স্বীকারের প্রস্তাবে রাজিও হবেন না।

তবে তারা যদি আমার মানহানীর জন্যে ক্ষতিপূরণে রাজি হয় তাহলে ভিন্ন কথা। ট্রাম্পকে যদি ক্ষমা করা হয় তাহলেও কী তিনি ভাবছেন যে সামনের বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হবেন? এ প্রসঙ্গে অত্যন্ত বিচক্ষণতার সাথে ট্রাম্প বলেন, আমি কখনোই কোন ভুল করিনি। তাই ক্ষমা পাবার প্রশ্নই উঠে না। উল্লেখ্য, ৪৯ পাতায় ৩৭টি অভিযোগের সবকটি প্রমাণিত হলে ট্রাম্পের ৫ থেকে ২০ বছরের কারাদন্ড হতে পারে। এবং গুরুত্বপূর্ণ তথ্য বেআইনীভাবে নিজের কব্জায় রাখার এ মামলায় ফ্লোরিডায় ফেডারেল কোর্টে আত্মসমর্পণের তারিখ হচ্ছে ১৩ জুন মঙ্গলবার। সে প্রস্তুতি চালাচ্ছেন সাবেক এই প্রেসিডেন্ট। আরো উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক কোন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের মামলা আগে কখনো হয়নি। ট্রাম্পের বিরুদ্ধে এটি দ্বিতীয় ফৌজদারি মামলা। প্রথম মামলা হয়েছে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার