Advertisement Placeholder

আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় ফের শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধানী শহর ঢাকা। মঙ্গলবার সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) থেকে এ তথ্য জানা যায়। তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের কয়েকটি শহরঃ যথাক্রমে দিল্লি, লাহোর ও করাচি। এশিয়ারই আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই রয়েছে পঞ্চম অবস্থানে।
উক্ত সময়ে ঢাকার একিউআই স্কোর ছিল ১৬৭। এর মানে রাজধানী ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। কারণ, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তাকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়।

ওদিকে, একই সময়ে দিল্লি, লাহোর, করাচি ও দুবাইয়ের স্কোর ছিল যথাক্রমে ১৬২, ১৫৮, ১৩৯ ও ১৩৮।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার