
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৪ জুন ২০২৩ | প্রিন্ট | ২৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম ও একাত্তরের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের প্রয়াণে আগামী ১৯ জুন সোমবার (সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা, ৩৭-০৬-৭৭ স্ট্রিট ) নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে জ্যুইশ সেন্টারে প্রবাসী নাগরিক সমাজের উদ্যোগে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
এই মহান ইতিহাস-পুরুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আহুত স্মরণ সমাবেশে শরীক হওয়ার জন্য সকলের প্রতি সনির্বন্ধ অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে ৩৪৭ ৭৭৬ ০৯১৭ অথবা ৬৪৬ ২৬০ ৪২১২ কিংবা ৬৪৬ ৪০৯ ৩৪৪৯ নম্বরে ফোন করতে হবে।



