Advertisement Placeholder

চলে গেলেন পুলিৎজার বিজয়ী লেখক করম্যাক ম্যাকার্থি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ২৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চলে গেলেন পুলিৎজার বিজয়ী লেখক করম্যাক ম্যাকার্থি

পুলিৎজার পুরস্কার বিজয়ী মার্কিন লেখক করম্যাক ম্যাকার্থি মারা গেছেন। যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা লেখক মনে করা হত ম্যাকার্থিকে। মঙ্গলবার নিউ মেক্সিকোর সান্তা ফে’র বাড়িতে ৮৯ বছর বয়সী এই লেখকের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার বইয়ের প্রকাশক পেঙ্গুইন র‌্যানডম হাউস।

ম্যাকার্থির প্রতি শ্রদ্ধা জানিয়ে আরেক মার্কিন লেখক স্টিফেন কিং টুইটারে লিখেছেন, “(ম্যাকার্থি) সম্ভবত আমার দেখা আমেরিকার সেরা ঔপন্যাসিক।” ম্যাকার্থিকে ‘বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং খ্যাতিমান লেখক’ হিসেবে উল্লেখ করেছে তার ব্রিটিশ প্রকাশক প্যান ম্যাকমিলান।

মার্কিন এই লেখকের ‘দ্য রোড’ এবং ‘নো কান্ট্রি ফর ওল্ড ম্যান’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ব্যবসা চলচ্চিত্রও। ২০০৬ সালে প্রকাশিত ‘দ্য রোড’ ছিল ম্যাককার্থির দশম উপন্যাস। পরের বছর এই উপন্যাসই তাকে এনে দেয় মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার।

আর ২০০৫ সালে প্রকাশিত ‘নো কান্ট্রি ফর ওল্ড মেন’ উপন্যাস চলচ্চিত্রে রূপ দেন জোয়েল এবং ইথান কোয়েন। হাভিয়ের বারদেম এবং টমি লি জোন্স অভিনীত সিনেমাটি ছিল একটি ব্যবসা সফল থ্রিলার। সেরা চলচ্চিত্রসহ মোট চারটি বিভাগে অস্কারও জিতে নিয়েছিল এই সিনেমাটি।

ম্যাককার্থির জন্ম ১৯৩৩ সালে রোড আইল্যান্ডের প্রোভিডেন্সে একটি আইরিশ ক্যাথলিক পরিবারে। তারা ছিলেন ছয় ভাইবোন। তার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে টেনেসির নক্সভিলে। ওই এলাকায় তার বাবা আইনজীবী হিসেবে কাজ করতেন।

তার প্রথম উপন্যাস ‘দ্য অর্চার্ড কিপার’ ১৯৬৫ সালে প্রকাশিত হয়। ম্যাকার্থির শেষ দুটি বই ‘দ্য প্যাসেঞ্জার’ এবং ‘স্টেলা মারিস’ গত বছরের শেষ দিকে প্রকাশিত হয়। উপন্যাসের পাশাপাশি তিনি চিত্রনাট্য ও ছোটগল্পও লিখেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার