Advertisement Placeholder

মানবিকতায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ফরিদা ইয়াসমিন

নিজস্ব প্রতিনিধি   |   শনিবার, ১৭ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানবিকতায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ফরিদা ইয়াসমিন

মানবিকতায় ‘ডক্টর অব ফিলসফি ইন হিউম্যানিটিজ’ পেলেন কম্যুনিটি অ্যাক্টিভিস্ট এবং যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সেক্রেটারি ফরিদা ইয়াসমিন। ১৪ জুন দুপুরে নিউইয়র্ক সিটির ম্যানহাটানে স্ক্যানডিনাভিয়ান হাউজে অনাড়ম্বর এক অনুষ্ঠানে আরো জনের সাথে বাংলাদেশী আমেরিকান ফরিদা ইয়াসমিনকে ‘সম্মানসূচক’ এই ডক্টরেট ডিগ্রির সনদ হস্তান্তর করেন ইউনাইটেড গ্র্যাজুয়েট কলেজ অ্যান্ড সেমিনারি ইন্টারন্যাশনাল’র প্রশাসনিক কর্মকর্তা ড.রবিন এ লকোকো।

জাতিসংঘের অধিভুক্ত ‘কেয়ার কুইন’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিনসহ অন্যদের মধ্যে এই সম্মানসূচক ডিগ্রি প্রদানের বর্ণাঢ্য আয়োজন করেছিল ‘থাউজান্ডস শেডস অব উইমেন’। এটি গ্রহণের অনুভূতি ব্যক্তকালে ফরিদা এ সংবাদদাতাকে বলেন, এই ডিগ্রি গ্রহণের পর আমার দায়িত্বের পরিধি আরো বেড়ে গেল। মানুষের কল্যাণে নিরন্তরভাবে কাজ করতে আগের মতই কম্যুনিটির সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করছি।

উল্লেখ্য, দুই দশকেরও অধিক সময় যাবত জাতিসংঘের নানা কর্মকান্ডে সক্রিয় রয়েছেন ফরিদা ইয়াসমিন। আফ্রিকা অঞ্চলের দরিদ্র মানুষের মধ্যে বিরাজ করছে তার কর্মকাণ্ড। বাংলাদেশের অভাবী অথবা দুর্দশাগ্রস্ত মানুষের জন্যে মাঝেমধ্যেই তার সংগঠনের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার