Advertisement Placeholder

ইসির নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ, প্রতীক মোটর গাড়ি

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ১৯ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসির নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ, প্রতীক মোটর গাড়ি

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটি প্রতীক হিসেবে পেয়েছে মোটর গাড়ি। এ নিয়ে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৪২টি। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেন।

তিনি বলেন, ইসি সচিব মো. জাহাংগীর আলমের ১৮ জুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী দলটি নিবন্ধন পেয়েছে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ভেঙে দলটির একাংশের নেতারা বাংলাদেশ জাসদ গঠন করেন। দলটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার