Advertisement Placeholder

প্রয়োজনে নুরকে বহিষ্কার: রেজা কিবরিয়া

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ২০ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রয়োজনে নুরকে বহিষ্কার: রেজা কিবরিয়া

দলের কর্তৃত্ব নিয়ে গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুরের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। দুই নেতা ফেসবুক ও গণমাধ্যমে পরস্পরবিরোধী বক্তব্যও দিয়েছেন। তারা একে অপরের বিরুদ্ধে আর্থিক ও রাজনৈতিক অস্বচ্ছতার অভিযোগ তোলেন।

এরই মধ্যে রেজা কিবরিয়াকে সরিয়ে দলটির ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে মো. রাশেদ খানকে। তবে গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ বলে মনে করেন রেজা কিবরিয়া।

ভিপি নুররা যখন এমন সিদ্ধান্ত নিলেন, তখন দেশের বাইরে অবস্থান করছেন রেজা কিবরিয়া। দূরে থাকলেও দেশে ফিরে তিনিও পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গণমাধ্যমকে। তিনি বলেন, প্রয়োজনে ভিপি নূরকে তিনি বহিষ্কার করবেন।

মঙ্গলবার (২০ জুন) দেশের বাইরে থেকে এমন মনোভাবের কথা জানিয়েছেন সাবেক অর্থমন্ত্রী ছেলে রেজা কিবরিয়া।

উল্লেখ্য, সোমবার (১৯ জুন) রাতে রেজা কিবরিয়াকে সরিয়ে রাশেদ খানকে গণঅধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। এমন সিদ্ধান্তকে অবৈধ বলে মনে করেন রেজা কিবরিয়া।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার